জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। প্রচলিত প্রতিষ্ঠানগুলোর ওপরও তাঁদের আস্থা কম।
স্থানীয় বিভিন্ন অসন্তোষ এসব বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। তবে গত সপ্তাহান্তে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি ও জার্মানিতে লাখ লাখ মানুষকে রাজপথে নামানোর পেছনে রয়েছে কিছু অভিন্ন সমস্যা। এর মধ্যে রয়েছে আকাশচুম্বী আবাসন ব্যয়, কম মজুরি ও জলবায়ু সংকট।


