প্রচ্ছদ/শিল্প, সাহিত্য ও সংস্কৃতি/বিসিএস প্রিলি ও লিখিত: রাষ্ট্র সংস্কার
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: রাষ্ট্র সংস্কার, সুশাসন ও মুক্তিযুদ্ধ

সোনালি সংগ্রামী জীবনের গল্প

জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের সন্তান মাহফু...

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩১ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: সোনালি সংগ্রামী জীবনের গল্প। এর মূল চিত্র হলো— জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: তিনি পরিষ্কার করে বলেছেন, ‘আমার জীবনে পিতা-মাতা, পরিবারের পর সবচেয়ে বেশি প্রভাব ছাত্র ইউনিয়নের।
  • শিক্ষণীয় অন্তর্দৃষ্টি: সমসাময়িক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী মতামত রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি সমৃদ্ধ রেফারেন্স হিসেবে উপযোগী।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
সোনালি সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম ও ভয়ডরহীন সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন দেশে-বিদেশে
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি ও বিশ্ব ভূ-রাজনীতি
লিখিত আন্তর্জাতিক পর্বে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক প্রশ্নে আবশ্যক
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
সোনালি সংগ্রামী জীবনের গল্প
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি

জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের সন্তান মাহফুজ আনাম অনেক আগেই নিজেকে বাংলাদেশের একজন সুনাগরিক ও সংবেদনশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম ও ভয়ডরহীন সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন দেশে-বিদেশে। পেশাদার ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রজ্ঞাবান এই সাংবাদিককে পরিচয় করিয়ে দিতে দেশবরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘অধ্যাপনায় মাহফুজকে খুবই মানাত, কিন্তু আরও বেশি মানিয়েছে সাংবাদিকতায়। কর্মজীবনের শুরুতেই সে পথপ্রদর্শক হিসেবে পেয়েছিল এস এম আলীকে।…আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে, পরবর্তী সময়ে ঢাকায় এসে এস এম আলীর সঙ্গেই ছিল মাহফুজ আনাম। এস এম আলীর মৃত্যুর পরে দ্য ডেইলি স্টার-এর জন্য তৈরি শূন্যতা পূরণ করার মতো সবচেয়ে যোগ্য লোক ছিল তরুণ মাহফুজ আনাম। ৩০ বছর ধরে সে তার যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। তার সম্পাদনায় ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে দ্য ডেইলি স্টার যে সর্বশ্রেষ্ঠ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। শুধু তা-ই নয়, ওই পত্রিকা এখন আন্তর্জাতিক মানে উন্নীত ও সম্মানিত।’ (মুখবন্ধ, সময় ও দুঃসময়ের কথা: মাহফুজ আনামের কথা ও কথোপকথন)

সময় ও দুঃসময়ের কথা সাংবাদিক মাহফুজ আনামের জীবন–আলেখ্য। গ্রন্থটিতে যেমন আছে তরুণ মাহফুজ আনামের সোনালি সমেয়র প্রতিচ্ছবি, তেমনি উঠে এসেছে বস্তুনিষ্ঠ ও আপসহীন সাংবাদিকতায় নিরবচ্ছিন্ন সংগ্রামের এক আখ্যান। এ ছাড়া ১৯৭৩ সালে দ্য বাংলাদেশ অবজারভার–এ মাত্র ৩০০ টাকা বেতনে সাংবাদিকতা শুরু করা মাহফুজ আনাম কীভাবে সুবিদিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর প্রাণভোমরা হয়ে উঠলেন, সেই রোমাঞ্চকর গল্প উঠে এসেছে ৬টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থে। এতে পাঁচটি পর্বে সাংবাদিক মাহফুজ আনামের কথা থেকে ৩৬টি লেখা স্থান পেয়েছে। অধ্যায়গুলো হলো আত্মজৈবনিক, সাংবাদিকতা ও বাক্স্বাধীনতা, জীবন ও জগৎ-ভাবনা, গণতন্ত্র ও বিবিধ, ভাষণ।

আত্মজৈবনিক অংশে উঠে এসেছে তরুণ মাহফুজ আনামের প্রথম জীবনের গল্প। যেখানে জাতীয় রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ছেলে মাহফুজ আনাম রাজনীতি নিয়ে আগ্রহী ছিলেন। তিনি পরিষ্কার করে বলেছেন, ‘আমার জীবনে পিতা-মাতা, পরিবারের পর সবচেয়ে বেশি প্রভাব ছাত্র ইউনিয়নের। আমার দেশপ্রেমের পূর্ণাঙ্গতা দিয়েছে সংগঠনটি।’ (পৃষ্ঠা: ৫) এ ছাড়া তিনি অকপটে স্বীকার করেছেন তরুণ ছাত্রনেতা হিসেবে পাকিস্তান আমলের সেই উত্তাল দিনগুলোই তাঁর জীবনের গতিপথ তৈরি করে দিয়েছে। তিনি লিখেছেন, ‘সাংস্কৃতিক মূল্যবোধ, দেশপ্রেম, সমাজচেতনা—সব মিলিয়ে একটা সোনালি সময় পার করেছি।’ (পৃষ্ঠা:৬)

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মাহফুজ আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধদিনে কমিশন পাওয়া অফিসার্সদের দ্বিতীয় ব্যাচের সদস্য ছিলেন। যদিও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী নয়; যোগ দিয়েছেন সাংবাদিকতায়, এরপর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনেসকোয়। এরপর আসে দৈনিক দ্য ডেইলি স্টার প্রসঙ্গ। বিদেশে নিরাপদ চাকরি ফেলে বরেণ্য সাংবাদিক এস এম আলীর সঙ্গে দ্য ডেইলি স্টার প্রতিষ্ঠা ও শক্ত ভিতের ওপর দাঁড় করানো মাহফুজ আনামের জীবনের এক সাফল্যজনক অধ্যায়। বলা যায়, সংগ্রামী অধ্যায়। উল্লেখ করা যেতে পারে, ১৯৯১ সালের ১৪ জানুয়ারি যাত্রা শুরু করেছিল দ্য ডেইলি স্টার। এরপর নানান চড়াই–উতরাই, প্রতিবন্ধকতা, প্রতিযোগিতা—এক রোমাঞ্চকর অধ্যায়। গ্রন্থটির সাংবাদিকতা ও বাক্স্বাধীনতা অংশে স্থান পাওয়া ৯টি লেখা শুধু মাহফুজ আনামের জীবনের অংশ নয়, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের অনন্য দলিল।

গ্রন্থটির চতুর্থ অধ্যায়ে মাহফুজ আনামের ১০টি ভাষণ স্থান পেয়েছে। অত্যন্ত সুলিখিত ও সুচিন্তিত এই ভাষণগুলোর বেশির ভাগই সাংবাদিকতাকেন্দ্রিক। বাংলাদেশে যাঁরা স্বাধীন সাংবাদিকতা ও বাক্স্বাধীনতা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য এই ভাষণগুলো অবশ্যপাঠ্য। বিশেষ করে ‘সাংবাদিকরা কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারেন’—শিরোনামের লেখাটি বাংলাদেশে সাংবাদিকতার টিকে থাকার ক্ষেত্রে এক বিশেষ সংযোজন। আমার মনে হয়, ‘সাংবাদিকরা কেবল সাংবাদিকতাকে বাঁচাতে পারেন’—এই শিরোনামই বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে একটি অমোঘ বার্তা দেয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণ–অভ্যুত্থান একটি বিশেষ অধ্যায়। পরিণত বয়সে অত্যন্ত তীক্ষ্ম দৃষ্টিতে এই অভ্যুত্থান পর্যবেক্ষণ করেছেন সাংবাদিক মাহফুজ আনাম। এ বিষয়ে পাঁচটি দীর্ঘ সাক্ষাৎকারে মাহফুজ আনামের বিশ্লেষণ ও প্রত্যাশা যেন বাংলাদেশের প্রতিটি সংবেদনশীল নাগরিকের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। খুব সম্ভবত মাহফুজ আনামই বাংলাদেশের একমাত্র সাংবাদিক, যিনি অনেক কাছ থেকে প্রত্যক্ষভাবে ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থান দেখেছেন। এ ছাড়া এই সাক্ষাৎকারগুলোতে অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যা, গুজব, অপপ্রচার ও অপতথ্যের ভয়ংকর বিস্তার নিয়েও বিশ্লেষণ তুলে ধরেছেন মাহফুজ আনাম। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কিছু ইসলামিক ঘটনা দেখে, দয়া করে এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে আমরা একটি মৌলবাদী দেশে পরিণত হচ্ছি। এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে খুব নিবেদিতপ্রাণ মুসলমান রয়েছে। যারা ধর্মে বিশ্বাস করে, তারা দিনে পাঁচবার মসজিদে যায়। এটি দেখে তাদের পুরো দৃষ্টিভঙ্গিকে সংজ্ঞায়িত করা উচিত নয়। এর অর্থ এই নয় যে তারা একটি চরমপন্থী গোষ্ঠী বা অন্য কিছুর অংশ।’ (পৃষ্ঠা:২১৭)

মাহফুজ আনামের সঙ্গে যাঁদের পরিচয় আছে, তাঁরা জানেন সাংবাদিক মাহফুজ আনাম একজন প্রগতিশীল, প্রজ্ঞাবান ও নিপাট ভদ্রলোক। তাঁর বিনয় সর্বজনবিদিত। এই মানুষটির জীবন–আলেখ্য ‘সময় ও দুঃসময়ের কথা’ একজন পাঠককে নিঃসন্দেহে আনন্দ দেবে, উন্মুক্ত করবে চিন্তার দুয়ার।

সাংবাদিক মাহফুজ আনাম বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসের বড় অংশ। গ্রন্থটিতে বিভিন্ন সময়ের কিছু প্রাসঙ্গিক ছবি ব্যবহার করা যেত। আর হয়তো দামও একটু কম রাখা যেত। আমি মনে করি, সাংবাদিকতা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গ্রন্থটি অবশ্যপাঠ্য হতে পারে। তাই ভবিষ্যতে একটু সাশ্রয়ী মূল্যে পেপারব্যাক প্রকাশনার কথা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বিবেচনা করতে পারে।

সময় ও দুঃসময়ের কথা : মাহফুজ আনামের কথা ও কথোপকথন

গ্রন্থনা ও সম্পাদনা: ইমরান মাহফুজ

প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

পৃষ্ঠা: ২৫২; মূল্য: ৯৫০ টাকা

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।"

1. [শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ও সমকালীন পরিক্রমা] "সোনালি সংগ্রামী জীবনের গল্প" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?