জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরে সর্বনিম্ন ফলাফল, বেশি পাস করেছেন মেয়েরা

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩১ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরে সর্বনিম্ন ফলাফল, বেশি পাস করেছেন মেয়েরা— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ছেলেরা।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
সিলেট সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বোর্ডে এবার ছেলেদের তুলনায় সবচেয়ে বেশি ৫২ দশমিক ৩৮ শতাংশ মেয়ে পাস করেছেন
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (জাতীয় পরিক্রমা)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরে সর্বনিম্ন ফলাফল, বেশি পাস করেছেন মেয়েরা
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: জাতীয় পরিক্রমা

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল। বোর্ডে এবার ছেলেদের তুলনায় সবচেয়ে বেশি ৫২ দশমিক ৩৮ শতাংশ মেয়ে পাস করেছেন। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ছেলেরা।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন এ ফলাফল ঘোষণা করেন। এ সময় বোর্ডের কলেজ পরিদর্শকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৫ সালের পর এবার এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশে নেমেছে। ২০০৫ সালে পাসের হার ছিল ৪৪ দশমিক ৪০ শতাংশ। সর্বশেষ ২০২৫ সালে পাসের হার নেমেছিল ৫১ দশমিক ৮৬ শতাংশে। এবার পাসের হার ও জিপিএ–৫ দুটিই কমেছে। এবার ৭১ হাজার ৮৯৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন এবং জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। গত বছর ১ হাজার ৬০২ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিলেন।

বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগের ৬৮ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এবং জিপিএ–৫ পেয়েছেন ৯৮০ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছেন ১৭০ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৪৭ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ–৫ পেয়েছেন ৫৪ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন বলেন, এবার সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলে গতানুগতিক প্রশ্নে পরিবর্তন এসেছে। এবার সিলেট শিক্ষা বোর্ডে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। এর বাইরে ইংরেজি, আইসিটি, ভূগোল ও রসায়ন বিষয়ে তুলনামূলক কম পাস করেছেন। এতে ফলাফলে প্রভাব পড়েছে।

সিলেট শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে এগিয়ে আছেন মেয়েরা। এবার ৪২ হাজার ৯৫৮ মেয়ে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন। পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। তাঁদের মধ্যে ৫৯১ জন জিপিএ–৫ পেয়েছেন।

অন্যদিকে ২৮ হাজার ৯৩৫ জন ছেলে পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৪ হাজার ৯৬। পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। তবে ছেলেদের মধ্যে ৬১৩ জন জিপিএ–৫ পেয়েছেন। অর্থাৎ মেয়েদের তুলনায় কমসংখ্যক ছেলে পরীক্ষা দিয়েও ২২ জন বেশি জিপিএ–৫ পেয়েছেন।

এদিকে বিভাগের চার জেলার মধ্যে পাসের হার ও জিপিএ–৫ পাওয়ায় সিলেট জেলা এগিয়ে আছে। সিলেটে পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৯০৩ জন। এরপর দ্বিতীয় অবস্থানে আছে হবিগঞ্জ। এই জেলায় পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ১০৪ জন। সুনামগঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৪৬ জন। সবচেয়ে কম মৌলভীবাজারের পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছেন ১৫১ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডে এবার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো সিলেট ক্যাডেট কলেজ (৫০ জন), ফেঞ্চুগঞ্জের শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজ (৩১ জন), সুনামগঞ্জের আইডিয়াল ভিশন কলেজ (সাতজন), মৌলভীবাজারের শমসেরনগরের বিএএফ শাহীন কলেজ (২৩৮ জন), হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ (তিনজন) এবং আজমিরীগঞ্জের হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজ (একজন)।

সিলেট শিক্ষা বোর্ডে এবার তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি। কেউ পাস না করা প্রতিষ্ঠান তিনটি হলো হবিগঞ্জের লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ (দুজন), সুনামগঞ্জের দিরাইয়ে আলহাজ আবদুল মোতালিক হাইস্কুল অ্যান্ড কলেজ (১৫ জন) এবং একই জেলার দোয়ারাবাজারের মিতালি পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজ (২১ জন)।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল।"

1. [শিক্ষা ও জাতীয় মূল্যায়ন পদ্ধতি] উচ্চমাধ্যমিক বা সমমানের (HSC) পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুত ও মেধা মূল্যায়নে বাংলাদেশে কোন গ্রেডিং পদ্ধতি অনুসৃত হয়?