প্রচ্ছদ/সম্পাদকীয় ও কলাম/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
সম্পাদকীয় ও কলামলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ: এআই গবেষণা, নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা

Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to lega...

DS
The Daily Star•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৪ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ — এআই গবেষণা, নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা। এর মূল চিত্র হলো— এই সফর দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: বিশেষ করে জাপানের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জনসংখ্যাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
  • শিক্ষণীয় অন্তর্দৃষ্টি: সমসাময়িক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী মতামত রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি সমৃদ্ধ রেফারেন্স হিসেবে উপযোগী।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতিসংঘ (United Nations)
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
সম্পাদকীয় ও কলাম বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি ও রচনায় কোটেশনযোগ্য ডেটা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ: এআই গবেষণা, নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা
উৎস: ডেইলি স্টার বাংলা • বিভাগ: সম্পাদকীয় ও কলাম

Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফরে আসছেন। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অবকাঠামো, শিল্প, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতও হতে পারে বাংলাদেশ- জাপান সহযোগিতার একটি দীর্ঘমেয়াদি ক্ষেত্র। বিশেষ করে জাপানের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জনসংখ্যাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

বাংলাদেশে নতুন হাসপাতাল নির্মাণ, চিকিৎসক নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন অবশ্যই জরুরি। কিন্তু আমাদের একটি মৌলিক প্রশ্ন করা প্রয়োজন: আমরা কি শুধু হাসপাতালের শয্যা বাড়াব, নাকি প্রতিরোধযোগ্য রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও কমাব?

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগসহ অনেক অসংক্রামক রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও যথাযথভাবে নিয়ন্ত্রণ করা গেলে গুরুতর জটিলতা ও ব্যয়বহুল হাসপাতালে ভর্তির ঝুঁকি কমানো সম্ভব। সব হাসপাতালে ভর্তি প্রতিরোধ করা যায় না। তবে প্রতিরোধযোগ্য জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যব্যবস্থার আগাম শনাক্তকরণ ও ধারাবাহিক পরিচর্যার ঘাটতির ইঙ্গিত দেয়।

জাপান ও বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা: পার্থক্য কোথায়?

জাপান বিশ্বের অন্যতম দীর্ঘায়ু জনগোষ্ঠীর দেশ। সেখানে গড় আয়ু প্রায় ৮৪ বছর। অন্যদিকে বাংলাদেশে প্রায় ৭৪ বছর। জাপানে সর্বজনীন স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু রয়েছে ১৯৬১ সাল থেকে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবার বড় একটি অংশের ব্যয় মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট চলতি স্বাস্থ্যব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশই ব্যক্তিগত পকেট থেকে আসে, যা অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ।

জাপানের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শিক্ষা হলো, চিকিৎসা শুধু অসুস্থ হওয়ার পর শুরু হয় না। কর্মক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, বয়সভিত্তিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন, স্বাস্থ্যবিমার মাধ্যমে সেবা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে দেশটির। বিশেষ করে ২০০৮ সাল থেকে চালু থাকা নির্দিষ্ট স্বাস্থ্যপরীক্ষা ও স্বাস্থ্যপরামর্শ কর্মসূচি ৪০ থেকে ৭৪ বছর বয়সী জনগোষ্ঠীর বিপাকীয় রোগের ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়।

তবে জাপানের ব্যবস্থাও নিখুঁত নয়। বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি, চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় ও স্বাস্থ্যতথ্য বিনিময়ের সীমাবদ্ধতা তাদের জন্যও বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত জাপানের পুরো ব্যবস্থা অনুকরণ করা নয়; বরং গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে কার্যকর পদ্ধতিগুলো গ্রহণ করে বাংলাদেশের বাস্তবতায় উপযোগী একটি সাশ্রয়ী ব্যবস্থা গড়ে তোলা।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action."

1. [সম্পাদকীয় ও কলাম ও সমকালীন পরিক্রমা] "রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ: এআই..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?