জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীর ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে রাউজান বন্ধুসভা এবার পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয়। বাকি ১৮টি পাঠাগার উপজেলার ১৪টি ইউপি কার্যালয় ও মানুষের সমাগমস্থলে নভেম্বর মাসজুড়

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন। এর মূল চিত্র হলো— প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ২৮টি বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে রাউজান বন্ধুসভা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: বন্ধুরা জানান, চিকিৎসাসেবা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও অন্য সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
রাউজানে সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ নামে এসব বুক কর্নার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের...
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (জাতীয় পরিক্রমা)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: জাতীয় পরিক্রমা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ২৮টি বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে রাউজান বন্ধুসভা। ‘অপেক্ষার আড্ডায় বইয়ের সভা’ নামে এসব বুক কর্নার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বারে স্থাপন করা হচ্ছে। সেখানে প্রথমা প্রকাশনসহ বিভিন্ন প্রকাশনীর বই রাখা হবে। গত সপ্তাহে পাঁচটি বুক কর্নারের উদ্বোধন করা হয়েছিল।

১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত আরও ৫টি বুক কর্নার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ২৮টি কর্নারের মধ্যে ১০টি কর্নার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও চারটি বেসরকারি হাসপাতালে এগুলো উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে রাউজান বন্ধুসভা এবার পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয়। বাকি ১৮টি পাঠাগার উপজেলার ১৪টি ইউপি কার্যালয় ও মানুষের সমাগমস্থলে নভেম্বর মাসজুড়ে স্থাপন করা হবে। এর মধ্যে ১০টি পাঠাগারে প্রথমা প্রকাশনীর ৫০০-এর বেশি বই রাখা হয়েছে। আছে অন্য প্রকাশনীর বইও।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি নিউ লাইফ হাসপাতালে বুক কর্নার উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও টিবলু কান্তি দে, নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরমান আহমেদ চৌধুরী, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন ও রাউজান বন্ধুসভার সহসভাপতি এম সায়মন।

সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, অর্থ সম্পাদক ইমন দাশ, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ কলি দাশ গুপ্ত, বন্ধু সাবিনা ইয়াসমিন, স্মরণ বড়ুয়া, শহিদুল ইসলাম ও মুহাম্মদ ফাহিম প্রমুখ।

বন্ধুরা জানান, চিকিৎসাসেবা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও অন্য সেবাগ্রহীতাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে অপেক্ষার সময়টুকু বই পড়ে কাটানোর সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য।

বুক কর্নারগুলো স্থাপনে বন্ধুসভার সদস্যরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। কেউ বইয়ের তাক তৈরি করে দিচ্ছেন, কেউ বই দিচ্ছেন, আবার কেউ বই সংগ্রহ করে আনছেন। বন্ধুসভার উপদেষ্টারাও বই কিনে দিচ্ছেন। কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষও নিজেদের উদ্যোগে বই দিয়ে বুক কর্নার সাজিয়ে দিচ্ছে।

এ বিষয়ে রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, বুক কর্নার স্থাপনের পুরো উদ্যোগ বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের নিজেদের। সদস্যদের কেউ এক হাজার, কেউ দুই হাজার টাকার বই দিয়েছেন। উপদেষ্টাদের কেউ তিন হাজার, কেউ পাঁচ হাজার, আবার কেউ ১০ হাজার টাকার বই দান করেছেন। এ ছাড়া বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান নিজ উদ্যোগে ১০টি বইয়ের তাক তৈরি করে দিয়েছেন।

সাংগঠনিক সম্পাদক, রাউজান বন্ধুসভা

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ২৮টি বুক কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে রাউজান বন্ধুসভা।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?