খেলাধুলালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক

দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও। এমন একটা সুখবর পাওয়ার দিনটাকে পরে বল...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক। এর মূল চিত্র হলো— দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক
উৎস: প্রথম আলো • বিভাগ: খেলাধুলা

দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও।

এমন একটা সুখবর পাওয়ার দিনটাকে পরে বল হাতেও রাঙিয়েছেন মার্কো ইয়ানসেন। ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের জুটি যখন চোখ রাঙাচ্ছে, অস্ট্রেলিয়াকে টেনে নিচ্ছে বড় সংগ্রহের দিকে—তখন বাদ সেধেছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারই। ৭৪ রান করা রেনশকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১২৬ রানের জুটি, পরের ওভারে স্লিপে ক্যাচ করে ফেরত পাঠিয়েছেন ৬৫ রান করা গ্রিনকেও।

কেপটাউনে কাল টানা ২ ওভারে উইকেট শিকারে একটি কীর্তিতেও নাম লিখিয়েছেন ইয়ানসেন। রেনশর উইকেটটি ছিল টেস্টে তাঁর শততম। বলের হিসাবে টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম। উইকেটের সেঞ্চুরিতে পৌঁছাতে ইয়ানসেনের লেগেছে ৩৮৬৪ বল।

বিশ্বযুদ্ধের পর থেকে সংরক্ষিত তথ্য অনুসারে, টেস্টে এর চেয়ে কম বলে ১০০ উইকেট আছে শুধু দক্ষিণ আফ্রিকারই ডেল স্টেইন (৩৬৩১) ও ভারনন ফিলান্ডারের (৩৭৯২)।ইয়ানসেনের ওই জোড়া ধাক্কার আগে–পরে অবশ্য অস্ট্রেলিয়াই ভালো খেলেছে।

ট্রাভিস হেড–রেনশর উদ্বোধনী জুটিতে সফরকারীরা পেয়ে যায় ৫৮ রানের ভিত্তি। এর মধ্যে ৪১ রানই ছিল হেডের। সাইমন হারমারের স্পিনে হেড বোল্ড হওয়ার পর মারনাস লাবুশেন থিতু হতে পারেননি, ক্যাচ তুলে ফেরেন শূন্য রানে। এরপরই গ্রিনকে নিয়ে শতরানের জুটি গড়েন রেনশ।

চা–বিরতির কিছুক্ষণ আগে ইয়ানসেন দুজনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১৮৫। সেখান থেকে আরেকটি বড় জুটি গড়েছেন জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। দিনের তৃতীয় সেশন পুরোটাই কাটিয়ে দিয়েছেন এই দুজন।

দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া মাঠ ছেড়েছে ৪ উইকেটে ৩৩০ রানে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৩২৯ পেরিয়ে লিড নেওয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। ইংলিস ৮৫ এবং ক্যারি ৫১ রানে অপরাজিত।

দুজনের অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটিটি ২০১৪ সালের সেঞ্চুরিয়ন টেস্টে স্টিভ স্মিথ–শন মার্শের ২৩৩ রানের পর প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে সর্বোচ্চ।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?