প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
খেলাধুলালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্র...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার। এর মূল চিত্র হলো— ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
ফিফা (FIFA) ও আন্তর্জাতিক ক্রীড়া পরিষদ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
উৎস: প্রথম আলো • বিভাগ: খেলাধুলা

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।

ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

সেখানেই অবশ্য ঘটনা শেষ হয়নি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান তিনি। এতে মাঠে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এ নিয়ম।

নেইমারের জন্য শাস্তিটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে আগের কার্ডের হিসাবের কারণে। সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল তাঁর। নতুন দুই ম্যাচের শাস্তিতে সেই নিষেধাজ্ঞার বাইরে আরও একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।

এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও এক রাউন্ড মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে আবার দলে পাওয়ার কথা সান্তোস কোচ কুকার।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?