আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

স্থানীয় সময় রোববার রিপাবলিকান রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে। কিছুক্ষণ পর এক্সে এক ভিডিওতে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের অংশ নই।’

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের। এর মূল চিত্র হলো— যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: এ কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন জানাচ্ছি।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
মিশিগানে সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (আন্তর্জাতিক সম্পর্ক)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স। মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে তিনি আবদুল আল–সাইয়েদের কাছে হেরে যান।

স্থানীয় সময় গতকাল রোববার রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারের অংশ নই।’

হ্যালি আরও বলেন, ‘মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়। আমাদের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী এখন যা করছেন, তা-ও আমাদের পরিচয় নয়। এ কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন জানাচ্ছি।’

নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় হ্যালির অনেক দলীয় সহকর্মী বিস্মিত হয়েছেন। তাঁদের অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একজন একে ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

হ্যালি ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে আবদুল আল–সাইয়েদ দলটির বামপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন। সাম্প্রতিক দিনগুলোয় তাঁদের দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্যে এসেছে।

দলীয় ঐক্যের বার্তা দিতে গতকাল একটি অনুষ্ঠানে হ্যালি ও আবদুল আল–সাইয়েদের একসঙ্গে উপস্থিত থাকার কথা ছিল। তবে খবর পাওয়া যায়, আবদুল আল–সাইয়েদ তাঁকে (হ্যালি) ওই অনুষ্ঠানে যোগ না দিতে বলেছিলেন। এরপর হ্যালি রিপাবলিকান প্রার্থী রজার্সের সঙ্গে একটি গির্জায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

গির্জার বাইরে রজার্সের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের হ্যালি বলেন, ‘আমরা সবাই জানি, এবারের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন, তাঁর নির্বাচনী প্রচারে আমার জায়গা নেই। সেখানে আমাকে তাঁর প্রয়োজন নেই, তিনি আমাকে চানও না।’

হ্যালির সমর্থন পাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুল আল–সাইয়েদ সাংবাদিকদের বলেন, তিনি মিশিগানের মানুষের সমস্যাগুলো নিয়েই বেশি ভাবছেন।

এই ডেমোক্র্যাট প্রার্থী আরও বলেন, ‘দিন শেষে আমি হ্যালি স্টিভেন্সকে নিয়ে ভাবি না। এসবের কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থ..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?