প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
খেলাধুলালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে। ২০২১ সালের ১০ জুলাই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি। এর মূল চিত্র হলো— মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
আন্তর্জাতিক পরিক্রমা ও সাম্প্রতিক ক্রীড়া পুরস্কার
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি
উৎস: প্রথম আলো • বিভাগ: খেলাধুলা

মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে। ২০২১ সালের ১০ জুলাই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। কোচ হিসেবে প্রথম বড় শিরোপা জয়ের আনন্দে ভাসছেন স্কালোনি। অথচ সেই আনন্দের মধ্যেও তাঁর মনে অন্য এক চিন্তা। অসুস্থ মা।

সেদিন ঐতিহাসিক জয়টা মাকেই উৎসর্গ করেছিলেন স্কালোনি। বলেছিলেন, ‘এই জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর শারীরিক সমস্যা হয়েছিল। তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠার লড়াই করছেন।’

পাঁচ বছর পর সেই লড়াই থেমে গেল। মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।

গতকাল আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে মারা গেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। বয়স হয়েছিল ৭৪ বছর। কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোক জানিয়েছে স্কালোনি ও তাঁর পরিবারের প্রতি।

পুজাতো শহরেই স্বামী আনহেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে থাকতেন মারজেত্তি। স্থানীয়ভাবে বেশ পরিচিত ছিলেন তিনি। একসময় সেখানকার শান্তি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, পারিবারিক পরিসরেই মারজেত্তিকে শেষবিদায় জানানো হবে।

মায়ের অসুস্থতা নিয়ে স্কালোনির দুশ্চিন্তা নতুন কিছু ছিল না। প্রায় পাঁচ বছর ধরে শারীরিক নানা সমস্যার সঙ্গে লড়ছিলেন মারজেত্তি। ২০২১ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ম্যাচের পর মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছিলেন স্কালোনি।

সেদিন আর্জেন্টিনা কোচ বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ কথাটা বলেছিলেন এমন এক সময়ে, যখন তাঁর হাত ধরেই বিশ্বকাপের পথে এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু ফুটবল মাঠের সাফল্যের চেয়ে তখন মায়ের সুস্থ হয়ে ওঠাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে।

এরপর স্কালোনির জীবনে এসেছে একের পর এক সাফল্য। ২০২১ সালের কোপা আমেরিকার পর ২০২২ সালে ফিনালিসিমা জিতেছেন। সেই বছরই কাতারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা।

সব মিলিয়ে চারটি বড় শিরোপা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের নামটা স্থায়ীভাবে লিখে ফেলেছেন স্কালোনি। কিন্তু ফুটবলের সব অর্জনও জীবনের সব শূন্যতা পূরণ করতে পারে না। মারাকানার সেই রাতে যে মায়ের জন্য শিরোপা উৎসর্গ করেছিলেন, সেই মা আর নেই।

বিশ্বজয়ী কোচের জীবনে এবার এমন এক হার, যার কোনো ফিরতি ম্যাচ নেই।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?