ইরানের কেশম দ্বীপে গতকাল সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের মধ্যেই এ হামলা চালানো হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় অগ্রগতির ওই ইঙ্গিত দিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো এ হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরানে গোপনে যুক্তরাষ্ট্রের চালানো সীমিত পরিসরের ধারাবাহিক হামলার ঘটনার সর্বশেষ।


