আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়। এরপর তাঁদের বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। এমনকি বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাবও ...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন। এর মূল চিত্র হলো— চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন
উৎস: প্রথম আলো • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়। এরপর তাঁদের বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। এমনকি বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

গতকাল সোমবার ১২ নারীকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি–১) একটি দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

এসআরবি জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি নিখোঁজ জিডির (সাধারণ ডায়েরি) সূত্র ধরে ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ দুই নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান শুরু করে তারা। অভিযান চালিয়ে সোমবার বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাটারা এলাকা থেকে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, চীনে নিয়ে উচ্চবেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল তাঁদের। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের জোরপূর্বক একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভনও দেখানো হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া নারীদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটক..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?