জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল

অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে বাজারে গিয়ে ভালোভাবে দেখেশুনে পেঁপে কিনলে ঠকার আশঙ্কা অনেকটাই কমে যায়। জেনে নিন...

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল। এর মূল চিত্র হলো— অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: অন্য ফলের তুলনায় দামও অপেক্ষাকৃত কম।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
জাতীয় পরিক্রমা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: জাতীয় পরিক্রমা

অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে বাজারে গিয়ে ভালোভাবে দেখেশুনে পেঁপে কিনলে ঠকার আশঙ্কা অনেকটাই কমে যায়। জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল।

পুষ্টিগুণে ভরপুর ফল পেঁপে। বছরজুড়েই বাজারে মিলে বারোমাসি এই ফল। পেটের সমস্যা দূর করা থেকে শুরু করে ত্বক ভালো রাখা—সব ক্ষেত্রেই পেঁপের জুড়ি নেই। রোগীর পথ্য হিসেবেও এটি বেশ জনপ্রিয়। অন্য ফলের তুলনায় দামও অপেক্ষাকৃত কম। তবে বাজার থেকে কিনে আনা পেঁপেটি যদি পানসে হয়, তবে হতাশ হতে হয়।

এ নিয়েই মিজান মিয়ার সঙ্গে কথা হচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মিজান ৩০ বছর ধরে আগারগাঁও তালতলা এলাকায় ফল বিক্রি করছেন। নিজের দোকানের পেঁপে হাতে নিয়ে দেখাতে দেখাতে ভালো মানের মিষ্টি পাকা পেঁপে কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা দরকার, সে বিষয়ে পরামর্শ দেন।

পুরোপুরি সবুজ রঙের পেঁপে কখনোই পাকা হবে না। কেনার সময় খেয়াল করুন পেঁপের গায়ে হলুদ কিংবা লালচে ভাব আছে কি না। বিক্রেতারা বলেন, ‘শির পাকা পেঁপে’। পেঁপের গায়ে হালকা খাঁজকাটা দাগ থাকে। পরপর দুটি খাঁজকাটা দাগের মাঝের উঁচু অংশটাই শির। এই অংশ থেকে পাকা ভাবটা শুরু হয়।

যে পেঁপের গায়ে এমন গাঢ় হলুদ বা খানিকটা হলদে–কমলা রং ছড়িয়ে রয়েছে, সেটি বেছে নিন। যদি পেঁপের গায়ে হালকা সবুজাভ ভাব থাকে, বুঝতে হবে এটি দু–এক দিনের মধ্যে পেকে যাবে। এমন পেঁপেও নিতে পারেন। তবে পেঁপের গায়ে সমানভাবে রং ছড়িয়ে থাকলে সেসব পেঁপে নেওয়া থেকে বিরত থাকুন।

পেঁপে কেনার সময় বুড়ো আঙুল দিয়ে আলতো চাপ দিয়ে দেখতে পারেন। যদি পেঁপেটি অতিরিক্ত শক্ত লাগে, তবে এটি কাঁচা বা গাছে পুরোপুরি না পাকতেই তোলা হয়েছে। আবার যদি অতিরিক্ত নরম বা আঙুল ভেতরে দেবে যায়, তবে সেটি বেশি পেকে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কেনার সময় হালকা নরম পাকা পেঁপে কিনুন, যা আঙুলের চাপে সামান্য বসে আবার আগের জায়গায় ফিরে আসবে।

পেঁপের বোঁটা বা বোঁটার চারপাশের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। বোঁটার চারপাশ যদি কিছুটা খাঁজকাটা ও লালচে–হলুদ রঙের হয়, তবে সেই পেঁপে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বোঁটার কাঁচা অংশ বা খুব বেশি সাদা কষ জমে থাকলে তা না কেনাই ভালো। গাছপাকা পেঁপের গায়ে খুব বেশি সাদা কষ দেখা যায় না। যদি পেঁপের শরীরজুড়ে অতিরিক্ত সাদা আঠা জমে থাকতে দেখেন, তবে বুঝে নেবেন এটি নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।

পাকা পেঁপের একটি মিষ্টি ও হালকা সুবাস থাকে। পেঁপের বোঁটার কাছাকাছি ঘ্রাণ নিয়ে দেখুন। যদি হালকা মিষ্টি ঘ্রাণ পান, তবে নিশ্চিত হতে পারেন পেঁপেটি সুস্বাদু ও পাকা। কিন্তু যদি কোনো ঘ্রাণ না থাকে বা অতিরিক্ত ঝাঁজালো বা পচা গন্ধ নাকে আসে, তখন তা এড়িয়ে চলাই ভালো।

পেঁপের গায়ে খুব বেশি কালচে দাগ বা ছোট ছোট ছিদ্র থাকলে তা না কেনাই ভালো। কারণ, এটি হতে পারে ভেতরে পোকা থাকা বা পচে যাওয়ার লক্ষণ। তবে খুব সামান্য দাগ থাকলে সমস্যা নেই।

জাতভেদে পেঁপের আকার ও আকৃতি ভিন্ন হতে পারে—এটা স্বাভাবিক। তবে একই জাতের পেঁপের মধ্যে আকারে চিকন টাইপের পেঁপে বেছে নিন। আকারে মোটা পেঁপের ভেতরটা অনেক ক্ষেত্রে ফাঁপা থাকে, বীজের পরিমাণ বেশি থাকায় ওজনও হয় বেশি। তাই তুলনামূলক চিকন ও মাঝারি আকারের পেঁপে বেছে নেওয়া ভালো।

জাতভেদেও পেঁপের স্বাদে ভিন্নতা আসে। কোন অঞ্চল থেকে আসছে, তার ওপরও মিষ্টতায় কমবেশি হয়। মিষ্টতায় শুরুতেই আসবে থাই রেড লেডি পেঁপে। ভেতরটা যেন আগুন রঙে রাঙা। এর পরে শাহি পেঁপেসহ দেশি জাতের মিষ্টি পেঁপে। দেশের সবচেয়ে ভালো মিষ্টি পেঁপে আসে টাঙ্গাইলের মধুপুর, গাজীপুর আর নওগাঁ জেলা থেকে।নিজেই পেঁপে চাষ করুন

আর সবশেষে পরামর্শ হতে পারে, রোদ পায়—এমন বাসার বারান্দা বা ছাদে নিজেই চাষ করে সব রকম ভেজালের দুশ্চিন্তা এড়িয়ে তরতাজা পেঁপে খাওয়া। এ ব্যাপারে কথা হয় ১০ বছর ধরে শাহি জাতের পেঁপে চাষ করা দিনাজপুরের জুলহাশ আহমেদ রুবেল ভাইয়ের সঙ্গে। ‘রুবেল মিয়ার পেঁপে চাষ’ নামের একটি বইও লিখেছেন তিনি।

তাঁর পরামর্শ, বারান্দা বা ছাদে বড় টব, জিও ব্যাগ, হাফ ড্রাম বা বেডে সহজেই পেঁপে চাষ করা যায়। ভার্মিকম্পোস্ট সার যোগে বেলে দোআঁশ মাটি দিয়ে টব ভর্তি করে চারা রোপণ করতে পারেন। নিয়মিত পানি ও জৈব সার প্রয়োগ করলে ৯০ থেকে ১২০ দিনের মধ্যেই নিজের লাগানো গাছেই পেঁপের দেখা পেয়ে যাবেন।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পে..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?