অর্থনীতি ও বাণিজ্যলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এর মূল চিত্র হলো— বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: চুক্তির আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অংশে প্রশ্ন ও ফোকাস রাইটিংয়ের জন্য এই তথ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
ঘোষিত / কার্যকর সময়কাল: ১৯ অক্টোবর ২০২৬
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বাংলাদেশ ব্যাংক এডি ও বিসিএস অর্থনীতি পর্ব
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
উৎস: প্রথম আলো • বিভাগ: অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ভার্চ্যুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম) সেবা ব্যবহার করবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির ফান্ড কালেকশন ও অটোমেটেড রিকনসিলিয়েশনকে সহজ করবে। এ ছাড়া করপোরেট পেমেন্ট বা প্রাতিষ্ঠানিক লেনদেন দ্রুত করতে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সুবিধাও ব্যবহার করবে।

এই ডিজিটাল সলিউশনগুলো যৌথভাবে বাংলালিংককে তাদের প্রতিদিনের কালেকশন ট্র্যাক করতে, নির্ভুলভাবে হিসাব মেলাতে এবং দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে সাহায্য করবে। এর ফলে বাংলালিংকের আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বাড়বে, যা তাদের ট্রেজারি ম্যানেজমেন্ট এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯ অক্টোবর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং এরিয়া হেড তৌহিদ সারওয়ার।

বাংলালিংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট ফাইন্যান্স মাহমুদ কবির এবং কালেকশন ম্যানেজমেন্ট ম্যানেজার গোলাম আব্বাস।

চুক্তিটি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘করপোরেট গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বাংলালিংকের সঙ্গে এই পার্টনারশিপ গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম, অটোমেশন এবং নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে জটিল আর্থিক কার্যক্রমকে সহজ করার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের এই ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের তারল্য বজায় রাখতে, পরিচালনগত দক্ষতা বাড়াতে এবং সর্বোপরি ব্যবসার প্রবৃদ্ধিতে আরও বেশি মনোযোগ দিতে সহায়তা করবে।’

বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই চুক্তি বাংলালিংকের আর্থিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল ব্যাংকিং এবং অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কালেকশন দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা বাড়াতে পারব।’

দেশজুড়ে ১৯৫টি শাখা, ১১৭টি উপশাখা এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিশাল নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে করপোরেট গ্রাহকদের আধুনিক সেবা দিয়ে যাচ্ছে। এই পার্টনারশিপ গ্রাহকদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।"

1. [অর্থনীতি ও বাণিজ্য ও সমকালীন পরিক্রমা] "বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?