বিজ্ঞান ও প্রযুক্তিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন

১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে টাওরিড উল্কাবৃষ্টি, উজ্জ্বল গ্রহের মেলাসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। শুধু তা–ই নয়, দেখা মিলবে পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যা

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ৯ নভেম্বরের অমাবস্যার কারণে এই সময় চাঁদ আকাশে থাকবে না।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের সমসাময়িক আবিষ্কার বিষয়ক অংশে ধারণাটি অত্যন্ত সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
বাংলাদেশের সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
শুধু তা–ই নয়, নভেম্বর মাসেই আকাশে দেখা মিলবে পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (বিজ্ঞান ও প্রযুক্তি)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি

হেমন্তের শুভ্রতায় বাংলাদেশের আকাশ এখন ধূলিকণা ও মেঘমুক্ত; আর তাই ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে টাওরিড উল্কাবৃষ্টি, উজ্জ্বল গ্রহের মেলাসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। শুধু তা–ই নয়, নভেম্বর মাসেই আকাশে দেখা মিলবে পেগাসাস নক্ষত্রমণ্ডল ও অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির।

নভেম্বরের শুরুতেই রাতের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি। ৪ থেকে ৫ নভেম্বরের রাতে দক্ষিণ টাওরিড এবং ১১ থেকে ১২ নভেম্বরের রাতে উত্তর টাওরিড উল্কাবৃষ্টি তাদের শীর্ষ বিন্দুতে পৌঁছাবে। টাওরিড উল্কাবৃষ্টিতে উল্কার সংখ্যা প্রতি ঘণ্টায় কম (৫ থেকে ১০টি) হলেও এর উল্কাগুলো আকারে বেশ বড় এবং অত্যন্ত উজ্জ্বল হয়। এর কারণে ফায়ারবল দেখা যাবে। ৯ নভেম্বরের অমাবস্যার কারণে এই সময় চাঁদ আকাশে থাকবে না। ফলে চাঁদের আলোর বাধা না থাকায় নিশিরাতে আকাশে ক্ষণিকের জন্য তীব্র আলো ছড়িয়ে দেওয়া এই ফায়ারবলগুলো অত্যন্ত স্পষ্ট দেখা যেতে পারে।

নভেম্বরের শুরুতে পুব আকাশে হেমন্ত ও শীতকালীন নক্ষত্রমণ্ডলগুলো প্রস্ফুটিত হতে শুরু করে। আর তাই আমাদের নিকটতম স্পাইরাল গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা দেখার জন্য এটি উপযুক্ত সময়। ৯ নভেম্বর পর্যন্ত চাঁদহীন সন্ধ্যার আকাশে বাইনোকুলার দিয়ে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে আবছা আলোর মেঘের মতো দেখা যাবে। শুধু তা–ই নয়, পূর্ব-উত্তরপূর্ব আকাশে ডানাওয়ালা ঘোড়ার আকৃতির পেগাসাস নক্ষত্রমণ্ডলের চারকোনা বিন্যাস এবং উত্তর আকাশে ইংরেজি ডব্লিউ অক্ষরের আকৃতি নিয়ে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলও স্পষ্ট দেখা যাবে।

নভেম্বরের প্রথম পক্ষ জুড়ে সূর্যাস্তের পর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিগন্তে অবস্থান করবে শুক্র গ্রহ। সূর্যাস্তের ২০ থেকে ৩০ মিনিট পর গোধূলির আলো হারিয়ে যেতেই পশ্চিম আকাশে দেখা মিলবে গ্রহটির। সন্ধ্যার পর এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত শুক্র গ্রহকে খালি চোখেই স্পষ্ট দেখা যাবে।

নভেম্বরের প্রথম পক্ষে সূর্যাস্তের পরপরই দক্ষিণ-পূর্ব আকাশে বেশ ভালোভাবে দেখা যাবে শনি গ্রহ। সন্ধ্যার পর গ্রহটি দক্ষিণ আকাশের উচ্চভাগে উঠে এলেও মধ্যরাতের পর পশ্চিম দিগন্তে হেলে পড়বে। নক্ষত্রের মতো মিটমিট না করে স্থির ও ঈষৎ সোনালি আভায় দেখা যাবে গ্রহটিকে; আর তাই মাঝারি শক্তির বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ ব্যবহার করে শনি গ্রহের বলয় এবং এর সবচেয়ে বড় উপগ্রহ টাইটানও স্পষ্ট দেখা যাবে।

মাসের শুরুতে চাঁদ তার শেষ চতুর্থাংশ অতিক্রম করে কৃষ্ণাংশে প্রবেশ করবে। এই দিনগুলোতে চাঁদ মধ্যরাত বা শেষ রাতে উঠবে, ফলে সন্ধ্যার আকাশ থাকবে সম্পূর্ণ অন্ধকার ও চাঁদের আলোমুক্ত। ৯ নভেম্বর হবে অমাবস্যা। চাঁদের আলো না থাকায় আকাশে নক্ষত্র, ছায়াপথ এবং গভীর মহাকাশের বিভিন্ন বস্তু সহজেই পর্যবেক্ষণ করা যাবে।

নভেম্বরের ১৫ তারিখের কাছাকাছি সময়ে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পূর্ব-উত্তরপূর্ব দিগন্তে অত্যন্ত উজ্জ্বলভাবে বৃহস্পতি গ্রহ দেখা যাবে। শুধু তা–ই নয়, মধ্যরাতের পর পূর্ব আকাশে মঙ্গল গ্রহেরও দেখা মিলবে।

সূত্র: স্কাইম্যাপ, টাইম অ্যান্ড ডেট, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি ডটকম, সাইটেক

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" হেমন্তের শুভ্রতায় বাংলাদেশের আকাশ এখন ধূলিকণা ও মেঘমুক্ত; আর তাই ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে টাওরিড উল্কাবৃষ্টি, উজ্জ্বল গ্রহের মেলাসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।"

1. [বিজ্ঞান ও প্রযুক্তি ও সমকালীন পরিক্রমা] "বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?