প্রচ্ছদ/রাজনীতি ও সুশাসন/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
রাজনীতি ও সুশাসনলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ

রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় — নাহিদ। এর মূল চিত্র হলো— স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
রাজনীতি ও সুশাসন বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ
উৎস: প্রথম আলো • বিভাগ: রাজনীতি ও সুশাসন

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে,আমাদের এমনটা মনে হচ্ছে না। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে। পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে। এখন যে অবস্থা,সে অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। ১১-দলীয় জোট থেকে আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে।’

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, বাংলাদেশের মানুষ ও ছাত্র-তরুণেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের বর্তমান তৎপরতা প্রতিবেশী দেশের কূটনৈতিক তৎপরতার অংশ। বাংলাদেশকে চাপে রাখতেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই আদর্শিক লড়াই। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় আছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান।’ তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তি এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম। বক্তব্যে তিনি জানান, নাহিদ ইসলামের নেতৃত্বে সারা দেশে অঞ্চলভিত্তিক সমন্বয় সভা শুরু হয়েছে। এর উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা, নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজও চলছে।

সারজিস আলম বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন। দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজও চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন সারজিস আলম। তাঁর ভাষ্য, প্রশাসন উদ্যোগ নিতে চাইলেও সরকারি দলের বাধার কারণে কিছু করতে পারছে না।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, ঢাকা বিভাগ-দক্ষিণের সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।"

1. [স্থানীয় সরকার প্রশাসন ও বিকেন্দ্রীকরণ] বাংলাদেশ সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী পল্লী অঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসন ও প্রশাসনিক ব্যবস্থাপনার তৃণমূল স্তর কোনটি?