প্রচ্ছদ/অর্থনীতি ও বাণিজ্য/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
অর্থনীতি ও বাণিজ্যলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।...

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ — বিশ্বব্যাংক— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অংশে প্রশ্ন ও ফোকাস রাইটিংয়ের জন্য এই তথ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank)
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বরাদ্দ / আর্থিক পরিমাণ: ৮৭০ কোটি ডলার
বাজেট, অর্থনীতি ও উন্নয়ন প্রকল্প সংক্রান্ত উপাত্ত
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বাংলাদেশ ব্যাংক এডি ও বিসিএস অর্থনীতি পর্ব
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
উৎস: প্রথম আলো • বিভাগ: অর্থনীতি ও বাণিজ্য

চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আর বিশ্বের বিভিন্ন সংঘাত ও এল নিনোর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এল।

বুধবার বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদন প্রকাশের সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির উপপ্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন, ‘পণ্যের বাজার একসঙ্গে বেশ কয়েকটি বড় ধাক্কার মুখে পড়ছে।’ তিনি বলেছেন, ‘জ্বালানির বাড়তি খরচ ও বাণিজ্যে বাধার কারণে নানা ধরনের পণ্যের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতি ও খাদ্য পাওয়ার অনিশ্চয়তা আরও বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’

২০২৬ সালে খাদ্যের দাম ১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর আরও ৭ শতাংশ বাড়তে পারে। এর কারণ হলো, সংঘাতের কারণে খাদ্যশস্য সরবরাহের পথ বাধাগ্রস্ত হওয়া, তীব্র এল নিনোর প্রভাব এবং জ্বালানি ও সারের চড়া দাম।

এল নিনো প্রাকৃতিকভাবে ঘটে, এমন একটি আবহাওয়াগত ঘটনা। এর প্রভাবে এ বছর পৃথিবীর বড় অংশে তাপমাত্রা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও বাড়িয়ে দেবে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে খাদ্য উৎপাদনকারীদের আরও বেশি বন্যা, খরা ও অতিরিক্ত গরমের চাপের মুখে পড়তে হতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জ্বালানির দাম ৩২ শতাংশ বাড়তে পারে। এরপর ২০২৭ সালে দাম কিছুটা কমতে পারে। এই পূর্বাভাস দেওয়ার সময় ধরে নেওয়া হয়েছে, ইরান ও ইউক্রেনের সংঘাত আবারও তীব্র হবে না।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম হু হু করে বেড়েছে। এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালায় ইরান। দেশটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলও কার্যত আটকে দেয়। এই প্রণালি তেল, প্রাকৃতিক গ্যাস ও সার সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এল নিনো খুব শক্তিশালী হলে কিংবা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে কৃষ্ণসাগরে খাদ্যশস্যের ওপর হামলা বাড়লে ‘খাদ্যসংকট’ দেখা দিতে পারে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম আরও বেড়ে গেলেও এমন সংকট হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে এই ঝুঁকিগুলো একসঙ্গে বাস্তব হলে ২০২৭ সালে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম প্রতি ব্যারেল ১০৫ মার্কিন ডলার হতে পারে। খাদ্যপণ্যের দামও মূল পূর্বাভাসের চেয়ে ১২ শতাংশ বেশি হতে পারে। এতে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মাত্রাও ছাড়িয়ে যাবে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঝুঁকিতে থাকা দেশগুলোকে ৮৭০ কোটি ডলারের জরুরি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক।

কোসে বলেন, ‘সবচেয়ে দরিদ্র মানুষদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি ঋণের বড় বোঝা নিয়ে ইতিমধ্যে সমস্যায় থাকা নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা দেওয়াও অগ্রাধিকার হতে হবে।’

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।"

1. [আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য কূটনীতি] ইসরায়েলের জাতীয় এককক্ষবিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট কোন নামে পরিচিত?