নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। দুই ব্যাচে মোট ১২ জনকে এ ইন্টার্নশিপ দেওয়া হবে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ শেষে সনদ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন, এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ব্যাচে ছয়জন করে মোট ১২ জন ইন্টার্ন নেওয়া হবে।


