খেলাধুলালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় গতকাল রাতে দ্বিতীয় টি–টুয়েন্টিতে এই মাইলফলকের দেখা পান রশিদ খান।

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম। এর মূল চিত্র হলো— আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: খেলাধুলা

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।

টিভি পর্দায় আফ্রিদির বোলিং ভীষণ মনে ধরেছিল কিশোর রশিদের। সে বয়সে ব্যাটিংয়ে বেশ ভালো হলেও ধীরে ধীরে লেগ স্পিনেও হাত পাকান আফ্রিদির মতোই। ১৬ বছর পর সেই রশিদ এখন এমনই এক উচ্চতায়, যেখানে তাঁকে দেখে শুধু আফ্রিদি নন, সাধারণ ক্রিকেটপ্রেমীও খুশি হবেন।

টি–টুয়েন্টিতে রশিদ বেশ আগে থেকেই সর্বকালের অন্যতম সেরা বোলার। সেই পথেই গতকাল রাতে নিজেকে অনন্য একটি উচ্চতায় তুলেছেন। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের দেখা পান আফগান লেগ স্পিনার। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টুয়েন্টিতে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লু করে মাইলফলকটির দেখা পান ২৮ বছর বয়সী রশিদ।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আফগান তারকা। ২০১৬ সালে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের স্পিনার আনিসা মোহাম্মদ। দুই বছর আগে ১৫০ উইকেট নেওয়ায় প্রথম হন নিউজিল্যান্ড কিংবদন্তি টিম সাউদি। গত বছর সেপ্টেম্বরে সেই সাউদিকেই পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হন রশিদ। এবার প্রথম বোলার হিসেবে পেলেন ২০০ উইকেটের দেখাও।

১১ বছরের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ারে ১২০ ইনিংসে রশিদের উইকেট এখন ২০০টি। গড় ১৪.৬ ও ইকোনমি রেট ৬.১৪। প্রতি ১৩.৭টি ডেলিভারি পরপর একটি করে উইকেট নিয়েছেন। রশিদ কতটা ভালো, সেটা বোঝা যায়, তালিকাটির দুইয়ে থাকা ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের পরিসংখ্যানে তাকালে। আদিলের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ার ১৭ বছরের। এ সময়ে ১৪৬ ইনিংসে তাঁর শিকার ১৭১ উইকেট। ২৩.৪২ গড়ে ইকোনমি রেট ৭.৫৬। প্রতি ১৬.৫ ডেলিভারি পরপর নিয়েছেন একটি করে উইকেট।

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার এ তালিকায় শীর্ষ চারজনই স্পিনার। এই শীর্ষ চারের মধ্যে তিনজনই আবার লেগ স্পিনার। ১১৬ ইনিংসে ১৬৫ উইকেট নিয়ে তৃতীয় হংকংয়ের অফ স্পিনার এহসান খান। চারে নিউজিল্যান্ডের লেগ স্পিন ইশ সোধি। ১৩৫ ইনিংসে নিয়েছেন এহসানের সমান ১৬৫ উইকেট।

রশিদের ২০০ উইকেটের মধ্যে ১৫০ উইকেটই এশিয়ার মাটিতে, যেটা এই মহাদেশের মাটিতে সর্বোচ্চ। এর মধ্যে ৭৯টি উইকেট পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। নির্দিষ্ট একটি দেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যা তৃতীয়। নিউজিল্যান্ডে ৬৬ ইনিংসে ৯১ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে সাউদি। মালয়েশিয়ার স্পিনার বিরানদীপ সিং তাঁর দেশের মাটিতে ৬৭ ইনিংসে নিয়েছেন ৮৯ উইকেট এবং তারপরই আরব আমিরাতে রশিদের উইকেটসংখ্যা।

রশিদের ২০০টি আন্তর্জাতিক টি–টুয়েন্টি উইকেটের মধ্যে ১৪২টি এসেছে মাঝের ওভারে (৭ থেকে ১৬ ওভার) এবং ৫৬টি ডেথ ওভারে (১৭ থেকে ২০ ওভার)। প্রথম ছয় ওভারে মাত্র দুটি উইকেট নিয়েছেন। পাওয়ার প্লের এ সময়ে অবশ্য বেশি বোলিং করেননি। ১০২টি বল করেছেন এ সময়ে।

স্বীকৃত টি–টুয়েন্টিতেও উইকেট নেওয়ায় শীর্ষে রশিদ। গত ফেব্রুয়ারিতে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি–টুয়েন্টিতে ৭০০ উইকেট নেন। গত বছর ফেব্রুয়ারিতে ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর তরতর করে এগিয়ে যাচ্ছেন রশিদ।

১১ বছরের টি–টুয়েন্টি ক্যারিয়ারে ৫৪৬ ইনিংসে রশিদের শিকার ৭৪২ উইকেট। দ্বিতীয় সুনীল নারাইনের ক্যারিয়ার ১৫ বছরের। ৬০৭ ইনিংসে তাঁর শিকার ৬৫৮ উইকেট। ব্রাভো ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে তিনে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?