প্রচ্ছদ/আন্তর্জাতিক সম্পর্ক/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ্গিক

লিলিপুটের খুদে মানুষ আর ব্রবডিংনাগের দৈত্যদের দেশে গালিভারের অভিযান আজও পাঠককে টানে। জোনাথন সুইফটের বিখ্যাত ব্যঙ্গ রচনা ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্য...

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ্গিক। এর মূল চিত্র হলো— লিলিপুটের খুদে মানুষ আর ব্রবডিংনাগের দৈত্যদের দেশে গালিভারের অভিযান আজও পাঠককে টানে।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: এর আগে ওই বছরের মার্চে সুইফট লন্ডনে গিয়ে রাতের আঁধারে একজন বাহকের মাধ্যমে প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠানোর ব্যবস্থা করেন।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ্গিক
উৎস: প্রথম আলো • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

লিলিপুটের খুদে মানুষ আর ব্রবডিংনাগের দৈত্যদের দেশে গালিভারের অভিযান আজও পাঠককে টানে। জোনাথন সুইফটের বিখ্যাত ব্যঙ্গ রচনা ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা, সংগীত ও শিল্পকর্মের মধ্য দিয়ে নতুন করে ফিরে দেখা হচ্ছে বইটি। শিশুদের কাছে রূপকথার রাজত্ব হিসেবে জনপ্রিয় হলেও প্রবীণ পাঠকদের জন্য বইটি মানব চরিত্রের এক নির্মম ব্যবচ্ছেদ।

গতকাল বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গির্জায় একসময় প্রধান যাজকের দায়িত্ব পালন করেন সুইফট। সেখানেই তাঁকে সমাহিত করা হয়েছে।

১৭২৬ সালের ২৮ অক্টোবর ‘গালিভারস ট্রাভেলস’ বইটি প্রকাশিত হয়। এর আগে ওই বছরের মার্চে সুইফট লন্ডনে গিয়ে রাতের আঁধারে একজন বাহকের মাধ্যমে প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠানোর ব্যবস্থা করেন। প্রথম প্রকাশেই বইটি সাড়া ফেলে। আর্মা রবিনসন গ্রন্থাগারের তথ্য অনুযায়ী, প্রথম সংস্করণ এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায়। দুই মাসের মধ্যে ছাপা হয় দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ।

আয়ারল্যান্ডে লেখা বইটি লন্ডনে প্রকাশিত হয়েছিল লেখকের নাম ছাড়াই। এমনকি প্রকাশক বেঞ্জামিন মোটও প্রথমে লেখকের আসল পরিচয় জানতেন না। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সাহিত্যপ্রেমীরা দ্রুতই ধরে ফেলেছিলেন কে এই ক্ষুরধার লেখনীর কারিগর। পরে নানা ভাষায় অনুবাদ, চলচ্চিত্র ও শিশুদের উপযোগী সংস্করণের মাধ্যমে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ট্রিনিটি কলেজের পুরোনো গ্রন্থাগারের লং রুমে চলছে ‘গালিভার অ্যাট ৩০০’ প্রদর্শনী। ডিসেম্বরের শেষ পর্যন্ত এটি চলবে। অনলাইনেও প্রদর্শনী দেখা যাবে। সুইফট একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রদর্শনীতে রয়েছে বইটির পুরোনো সংস্করণ, কমিকস এবং পাতা খুললে ছবি উঠে আসে এমন বই। বিশেষ আকর্ষণ ১৭৬১ সালে ডাবলিনে ছাপা একটি সংক্ষিপ্ত সংস্করণ। এর আর কোনো কপি টিকে থাকার তথ্য জানা নেই। আয়োজকেরা গালিভারের সব অভিযানের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে চান।

ট্রিনিটি কলেজের প্রদর্শনীর অন্যতম সহসংরক্ষক ও সহকারী গ্রন্থগারিক স্টেফানি ব্রিন বলেন, ‘লেমুয়েল গালিভারের লিলিপুটের দেশে প্রথম অভিযানের সঙ্গেই আজকের পাঠকেরা সবচেয়ে বেশি পরিচিত। তবে এই প্রদর্শনী দর্শকদের গালিভারের সফর করা সব কটি রাজ্যে ঘুরিয়ে আনবে। যার মধ্যে রয়েছে লিলিপুট, ব্রোবডিংনাগ, লাপুটা ও এর বাইরের ভূমি হুয়িনহমদের দেশ।’

উত্তর আয়ারল্যান্ডের আর্মা রবিনসন গ্রন্থাগারেও চলছে আলাদা প্রদর্শনী। সেখানে সংরক্ষিত আছে প্রথম সংস্করণের একটি বিশেষ কপি। বইটি সুইফটের নিজের ছিল। এর পাতায় লেখকের হাতে লেখা টিকাও রয়েছে। প্রদর্শনী চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ওই প্রদর্শনীতে অষ্টাদশ শতকের সমাজ, রাজনীতি, বিজ্ঞান, শিক্ষা ও মানবস্বভাব নিয়ে বইটির বক্তব্য তুলে ধরা হচ্ছে। আলোচনায় এসেছে সে সময় বই প্রকাশের জটিলতাও। সুইফটের লেখার পদ্ধতি কীভাবে প্রকাশনা ও পাঠকের কাছে বইটির পৌঁছানোর প্রক্রিয়ায় প্রভাব ফেলেছিল, সেটিও দেখানো হচ্ছে।

ট্রিনিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও প্রদর্শনীর সহ–কিউরেটর আইলিন ডগলাসের মতে, বইটি প্রথম যুগের পাঠকদের টেনেছিল ক্ষমতাবান রাজনীতিক ও ক্ষমতার কারসাজি নিয়ে সুইফটের ব্যঙ্গের কারণে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নিজের কাজের জায়গা হারানোর আশঙ্কায় থাকা পাঠকদের কাছেও বইটি প্রাসঙ্গিক। মানুষের যুক্তিবোধ ও অগ্রগতি নিয়ে অহংকারকে প্রশ্ন করেছেন সুইফট।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" লিলিপুটের খুদে মানুষ আর ব্রবডিংনাগের দৈত্যদের দেশে গালিভারের অভিযান আজও পাঠককে টানে।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?