অর্থনীতি ও বাণিজ্যলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন

পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি। গত পাঁচ মাসে যেখানে মাত্র ৮২ হাজার হেলমেট আমদানি হয়েছে, সেখানে গত সেপ্টেম্বর মাসেই এসেছে প্রায় ৯২ হাজার হেলমেট। বাংলা...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন। এর মূল চিত্র হলো— পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ফলে মান যাচাইয়ের জটিলতা কাটায় আমদানিকারকদের পাশাপাশি স্বস্তি ফিরেছে যশোর ও বেনাপোলের হেলমেট ব্যবসায়ও।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অংশে প্রশ্ন ও ফোকাস রাইটিংয়ের জন্য এই তথ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বরাদ্দ / আর্থিক পরিমাণ: ৮০০ কোটি টাকা
বাজেট, অর্থনীতি ও উন্নয়ন প্রকল্প সংক্রান্ত উপাত্ত
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন
উৎস: প্রথম আলো • বিভাগ: অর্থনীতি ও বাণিজ্য

পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি। গত পাঁচ মাসে যেখানে মাত্র ৮২ হাজার হেলমেট আমদানি হয়েছে, সেখানে গত সেপ্টেম্বর মাসেই এসেছে প্রায় ৯২ হাজার হেলমেট।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান যাচাইয়ের পদ্ধতি নিয়ে জটিলতায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে হেলমেট আমদানি নেমে এসেছিল তলানিতে। এতে আটকা পড়ে সাত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার হেলমেটের চালান। পরে ভারতীয় মানদণ্ডে পরীক্ষা শুরুর পর চালানগুলো খালাস হয়, ফিরতে শুরু করে আমদানির গতি।

বেনাপোল কাস্টমস হাউসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে হেলমেট আমদানি হয়েছে মাত্র ৮২ হাজার। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল আড়াই লাখের বেশি। জটিলতা কাটিয়ে ওঠার পর গত সেপ্টেম্বরেই আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৬৭৪টিতে। গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৭০ হাজার ১১৭।

আমদানিকারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে মোটরসাইকেলের হেলমেটের বার্ষিক বাজার প্রায় এক হাজার কোটি টাকার। এই বাজারের প্রায় ৮০ শতাংশ হেলমেট আসে ভারত থেকে, বাকি ২০ শতাংশ চীন থেকে। ফলে মান যাচাইয়ের জটিলতা কাটায় আমদানিকারকদের পাশাপাশি স্বস্তি ফিরেছে যশোর ও বেনাপোলের হেলমেট ব্যবসায়ও।

বিএসটিআই হঠাৎ ইউরোপীয় মানদণ্ডে হেলমেট পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাস ভারত ও চীন থেকে আমদানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

বিএসটিআই যশোরের সহকারী পরিচালক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আমদানি করা হেলমেটের মান যাচাইয়ের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়। আগে ভারতীয় মানদণ্ডের বৈশিস্ট্য অনুযায়ী মান যাচাই করা হতো। এরপর ঢাকা কার্যালয়ের থেকে ইউরোপীয় মানদণ্ডের বৈশিষ্ট্য অনুসরণ করে মান যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এতে ভারত থেকে আমদানি করা হেলমেট মান যাচাই পরীক্ষায় অনুত্তীর্ণ হচ্ছিল।

বিএসটিআই মান যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করায় জটিলতার সূত্রপাত ঘটে। এই জটিলতায় গত এপ্রিল থেকে আগস্টের মধ্যে বেনাপোল বন্দরের গুদামে সাতটি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার হেলমেট আটকে যায়। এরপর আমদানিকারকেরা হেলমেট আমদানি প্রায় বন্ধ করে দেন।

পরে আমদানিকারকদের দাবির মুখে বিএসটিআইয়ের বিশেষ আদেশে পুনরায় ভারতীয় মানদণ্ডে পরীক্ষা শুরু করলে আটকে থাকা চালান খালাস পায়। ফলে সেপ্টেম্বরে আমদানি স্বাভাবিক হতে শুরু করে।

বেনাপোল কাস্টমস হাউসের আমদানির তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে বেনাপোল দিয়ে মাত্র ৮২ হাজার হেলমেট আমদানি হয়েছিল। অথচ আগের বছর এই একই সময়ে আমদানি হয়েছিল আড়াই লাখের বেশি।

বাংলাদেশ হেলমেট অ্যান্ড অ্যাকসেসরিজ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, দেশে প্রতিবছর ৫ থেকে ৬ লাখ মোটরসাইকেল বিক্রি হয়। ফলে বার্ষিক চাহিদা থাকে ৬ থেকে ৭ লাখ হেলমেটের। গত বছর ভারত ও চীন থেকে মোট ৭ লাখ হেলমেট (৫ লাখ ভারতীয় ও ২ লাখ চীনা) আমদানি করা হয়েছিল। গড় মূল্য ১ হাজার ২০০ টাকা হিসাবে যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা। বাকি বাজার হেলমেটের যন্ত্রাংশের।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি।"

1. [অর্থনীতি ও বাণিজ্য ও সমকালীন পরিক্রমা] "সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হ..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?