রাজনীতি ও সুশাসনলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী ...

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু। এর মূল চিত্র হলো— রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
রাজনীতি ও সুশাসন বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: রাজনীতি ও সুশাসন

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির এই গণবিক্ষোভ সমাবেশ হচ্ছে৷

আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত।

‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চে ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থীর বড় ছবি টাঙানো হয়েছে। ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই ঘোষণা করেছে দলটি।

আজ বেলা সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা শাহবাগের সমাবেশে আসতে শুরু করেন। দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদু্ল্লাহ আল আমিন, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ নেতারা প্রথমে সমাবেশস্থলে উপস্থিত হন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় সমাবেশের মঞ্চ থেকে নানা স্লোগান ও নির্দেশনা দেওয়া হচ্ছিল৷

বিকেল পৌনে ৪টার পর বাংলামোটর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা দক্ষিণ এনসিপির একটি বড় মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। বিকেল ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। এর দুই মিনিট পর আসিফ মাহমুদের নেতৃত্বে বাংলামোটর থেকে ঢাকা মহানগর উত্তর এনসিপির বড় মিছিল সমাবেশে যোগ দেয়। এনসিপির এই গণবিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়।

বেলা ৩টার আগে থেকেই বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে ও শাহবাগে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। নেতা-কর্মীদের অনেকেই বাসে করে এসেছেন। বাংলামোটর-সংলগ্ন নেভিগলি এলাকায় এনসিপি নেতাদের বহনকারী বেশ কয়েকটি বাস দেখা গেছে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।"

1. [রাজনীতি ও সুশাসন ও সমকালীন পরিক্রমা] "শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?