আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

টেক্সাসে এবারের সিনেট নির্বাচনের লড়াই যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে। এবার নির্বাচনে মোট ব্যয় ৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো। এর মূল চিত্র হলো— তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঙ্গরাজ্য টেক্সাসে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছেন ডেমোক্র্যাটরা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ’ এত গুরুত্বের কারণেই টেক্সাসে এবারের সিনেট নির্বাচনের লড়াই যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
রিপাবলিকানদের সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বরাদ্দ / আর্থিক পরিমাণ: ৫০ কোটি ডলার
বাজেট, অর্থনীতি ও উন্নয়ন প্রকল্প সংক্রান্ত উপাত্ত
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (আন্তর্জাতিক সম্পর্ক)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঙ্গরাজ্য টেক্সাসে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছেন ডেমোক্র্যাটরা। কিন্তু এবার সেই চিত্র বদলে যেতে পারে, অন্তত ডেমোক্র্যাটরা তেমনটাই আশা করছেন।

ডেমোক্র্যাটদের এই আশা দেখাচ্ছেন ৩৭ বছর বয়সী সিনেট প্রার্থী জেমস টালারিকো। তাঁর হাত ধরে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাসের সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেটের একটি আসনে ভোট হবে। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট। টেক্সাসে টালারিকোর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেন প্যাক্সটন।

টেক্সাসের রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ ব্রেন্ডান স্টেইনহাউজার বলেন, ‘ডেমোক্র্যাটরা যদি সত্যিই জয়ী হতে পারেন, তাহলে টেক্সাসসহ পুরো যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টিকে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হবে। এতে দলটি মানসিকভাবেও বড় ধাক্কা খাবে।’

এত গুরুত্বের কারণেই টেক্সাসে এবারের সিনেট নির্বাচনের লড়াই যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে। এবারের নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ ৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজনীতিতে টালারিকোর উত্থান খানিকটা বিস্ময়কর। ২০২৫ সালেও তিনি অঙ্গরাজ্য পর্যায়ের তুলনামূলকভাবে অপরিচিত একজন ডেমোক্র্যাট নেতা ছিলেন।

নির্বাচনী প্রচার চালাতে টেক্সাসের লাবক শহরে গিয়েছিলেন টালারিকো। সেখানে অবস্থিত ফিয়েস্তা সেন্টারে তাঁকে দেখতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। মৃদুস্বরে কথা বলা টালারিকো খ্রিষ্টান ধর্মযাজক হওয়ার জন্য পড়াশোনা করেছিলেন। তাঁকে একনজর দেখতে আসা মানুষের সারি ভবন ঘুরে বিশাল পার্কিং লট পেরিয়ে ব্যস্ত সড়ক পর্যন্ত চলে গিয়েছিল।

পশ্চিমাঞ্চলের ধুলোমাখা সমতল ভূমিতে অবস্থিত প্রায় আড়াই লাখ মানুষের এই শহরে নির্বাচনের ঠিক আগে একজন বড় ডেমোক্র্যাট প্রার্থীর সফর ছিল ব্যতিক্রমী ঘটনা। দুই বছর আগে শহরটির ভোটারদের একটি বড় অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন।

লাবকের পাশের হকলি কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অ্যারন গনজালেজ বলেন, ‘এটা দেখতে সত্যিই দারুণ লাগছে। এবার পরিস্থিতি ভিন্ন।’

প্রায় তিন হাজার সমর্থকের সামনে মঞ্চে ওঠেন টালারিকো। বাইরে আরও প্রায় এক হাজার মানুষ স্পিকারে তাঁর বক্তব্য শোনেন। এ বছর যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীরা যে ধরনের প্রচার চালাচ্ছেন, টালারিকোর বক্তব্যও ছিল অনেকটা সে রকম। তবে তাতে ছিল টেক্সাসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য।

টালারিকো রক্ষণশীল রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সাধারণ মার্কিন নাগরিকদের অর্থনৈতিক দুর্দশার প্রতি এই নেতৃত্বের কোনো সংবেদনশীলতা নেই। রাজনীতিতে বিপুল অর্থের ক্ষতিকর প্রভাবেরও নিন্দা জানান তিনি। সিনেটে দুর্নীতিবিরোধী ‘সর্বাত্মক কর্মসূচি’ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

টালারিকো বলেন, ‘টেক্সাসের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। চরমপন্থা ও দুর্নীতির দিন শেষ। বিভেদ সৃষ্টির রাজনীতিও আর নয়। মানুষ এখন নতুন কিছু চায়।’

নির্বাচনী প্রচারের শেষ দুই সপ্তাহের জন্য টালারিকো যে স্লোগান বেছে নিয়েছেন, তা হলো ‘স্বচ্ছ দৃষ্টি, পূর্ণ হৃদয়, হারার কোনো সুযোগ নেই’।

লাবকের সমাবেশে উপস্থিত ছিলেন টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যান্ড্রু রবিনসন। টালারিকোর বক্তব্য তাঁর ভালো লেগেছে। তবে ২৬ বছর বয়সী রবিনসনের আশাবাদে কিছুটা সংশয়ও ছিল। কারণ, জীবনের পুরোটা সময় তিনি দেখেছেন, টেক্সাসে নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন ডেমোক্র্যাটরা।

রবিনসন বলেন, ‘টালারিকো জিতলে তা আমার কাছে অনেক বড় ব্যাপার হবে। টেক্সাসে থেকে যাওয়ার ইচ্ছা আমার খুব একটা ছিল না। তবে সরকার পরিবর্তন হলে এটা আমার এখানে থেকে যাওয়ার একটা কারণ হতে পারে।’

২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঙ্গরাজ্য টেক্সাসে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছেন ডেমোক্র্যাটরা।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?