প্রচ্ছদ/জাতীয় পরিক্রমা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
জাতীয় পরিক্রমালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ

একটি ভালো কাজ...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
জাতীয় পরিক্রমা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
উৎস: প্রথম আলো • বিভাগ: জাতীয় পরিক্রমা

‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে খেজুরের রস ও গুড় উৎপাদনকারী ১৫ জন গাছি অংশ নেন।

অনুষ্ঠানে গাছিদের সম্মাননা হিসেবে গলায় উত্তরীয় ও মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ রস সংগ্রহের জন্য খেজুরগাছের হাঁড়িতে ব্যবহারের জন্য তাঁদের হাতে বিশেষ জাল তুলে দেওয়া হয়, যাতে পাখি বা পোকামাকড় রস নষ্ট করতে না পারে।

গাছিদের ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।

শপথ অনুষ্ঠানে মো. মোফাজ্জেল হোসেন বলেন, খেজুরের গুড় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী জিআই পণ্য। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি এটি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। যশোরের এ সুনাম ধরে রাখতে খেজুরের রস ও গুড় উৎপাদনে কোনো ধরনের ভেজাল, চিনি বা রাসায়নিক মেশানো যাবে না। শুধু শপথ নিলেই হবে না, রস না থাকলে গুড় উৎপাদন সম্ভব নয়। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে খেজুরগাছের বনায়ন বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম। তিনি বলেন, যশোর অঞ্চলে এ প্রকল্পের আওতায় ১২০টি গাছসংবলিত ৩১টি খেজুরবাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাগান উদ্যোক্তাদের সার, চারা, কারিগরি সহায়তাসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছর এ প্রকল্পের আওতায় খেজুরের রস ও গুড়ের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর বন্ধুসভার অর্থ সম্পাদক রিফাত আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। আরও বক্তব্য দেন যশোর বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নাসরিন শিরীন ও খেজুরবাগানের উদ্যোক্তা মামুন কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, সহসভাপতি মনিরা খাতুন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ধীমন আল হামী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাহানারা জ্যোতি, সহসাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইকলিমা ইয়াসমিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান, বন্ধু সামিয়া রহমান, তানজিল ইসলাম, সাইদুর রহমানসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?