আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা প

BBC
বিবিসি বাংলা (আন্তর্জাতিক ও বিজ্ঞান)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: সে কারণে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে মুড়িকাটা পেঁয়াজ চাষের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
মুড়িকাটা সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
তার মতে, এটি শীতকালের শুরুতে বাজারে আসে বলে বাজার মূল্য ভালো পাওয়া যায়
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি ও রচনায় কোটেশনযোগ্য ডেটা
বাংলাদেশ বিষয়াবলি ও ইংরেজি essay রচনায় তথ্যভিত্তিক বিশ্লেষণ
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
উৎস: বিবিসি বাংলা (আন্তর্জাতিক ও বিজ্ঞান) • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

রংপুরের পীরগঞ্জের চাষি মোঃ এনামুল হক এবার পঞ্চাশ শতক জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন। তার মতে, এটি শীতকালের শুরুতে বাজারে আসে বলে বাজার মূল্য ভালো পাওয়া যায়।

"অল্প সময়ে ফসলটা ঘরে আসে। আর লাভও পাই ভালো। সমস্যা হল কাঁচা অবস্থায় কাটা হয় বলে পনের দিনের মধ্যেই এটি বিক্রি করে দিতে হয়," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তিনি জানিয়েছেন, তার এলাকায় ৯০ ভাগ জমিতেই চাষিরা এই সময়ে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করে থাকেন।

আরেকজন কৃষক মোঃ ইসমাইল হোসেন বলছেন, প্রতি আড়াই শতক জমিতে প্রায় পাঁচ মণ পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করেন তারা।

তিনি বলছিলেন, "রোপণের ৪৫-৬০ দিনের মধ্যে পাতাসহ, এমনকি কাণ্ডসহ পেঁয়াজটা বিক্রি করি। রোপণের জন্য ছোটো পেঁয়াজ নিয়ে আসি পাবনা কিংবা কুষ্টিয়া থাকে। এর প্রতিটি থেকে ৪টা পর্যন্ত পেঁয়াজ হয়"।

পীরগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলছেন, ওই উপজেলাতেই প্রায় দুই হাজার হেক্টর জমিতে এবার মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন স্থানীয় কৃষকরা।

"এবারে এর মধ্যেই রোপণ হয়ে গেছে। আর ৩৫/৪০ দিনের মধ্যে পাতাসহ এই পেঁয়াজের দেখা মিলবে মাঠে। এর কৃষকরা কেউ পাতাসহ আবার কেউ মুড়ি কেটেও বিক্রি করবেন। এখানে ছোটো কিন্তু আস্ত পেঁয়াজ রোপণ করা হয়। আর আমরা বাজারে সাধারণত অন্য যেই পেঁয়াজ দেখি সেটি বীজ থেকে চারা করে সেই চারা রোপণ করা হয়," বিবিসি বাংলাকে বলছিলেন মি. আহমেদ।

পেঁয়াজ একটি মশলা জাতীয় উদ্ভিদ। এটি এমন একটি উদ্ভিদ যা বিশ্বের প্রায় সব দেশেই উৎপাদিত হয়। তবে বিশ্বে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় ভারত এবং চীনে। বাংলাদেশে যে সব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এর মধ্য পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে।

বাংলাদেশে সাধারণত তিন ভাবে পেঁয়াজ আবাদ করা হয়- পেঁয়াজের চারা রোপণ (হালি পেঁয়াজ), পেঁয়াজের সেট বা গুটি রোপণ এবং সরাসরি পেঁয়াজের বীজ বপন পদ্ধতি।

ফরিদপুরের মসলা গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আলাউদ্দিন খান বলছেন এই পেঁয়াজের সেট বা গুটি আবাদ করে যেই পেঁয়াজ উৎপাদন হয় সেটিই মুড়িকাটা পেঁয়াজ।

বাংলাদেশে বার্ষিক মোট উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজের পরিমাণ প্রায় সাড়ে সাত লাখ টন এবং দেশে মোট উৎপাদিত পেঁয়াজের প্রায় ৩০ শতাংশ হলো মুড়িকাটা পেঁয়াজ।

"গাছের ওপরের অংশ কেটে ফেলাকেই মুড়িকাটা বলে। প্রথমে পেঁয়াজের গুটি বা সেট পাতাসহ সংগ্রহ করা হয়। এরপর গুটির গলা থেকে ওপরের অংশ কাটা হয়। পরে মুড়িকাটা গুটি থেকে যে পূর্ণ আকারের পেঁয়াজ উৎপাদন হয় সেটিই মুড়িকাটা পেঁয়াজ," বিবিসি বাংলাকে বলছিলেন মি. খান।

"ফসলটি শীতকালে আসে। সে কারণে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে মুড়িকাটা পেঁয়াজ চাষের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। বাজারে প্রচলিত পেঁয়াজের প্রধান মৌসুমে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। ফলে মূল মৌসুম আসার আগেই মুড়িকাটা চাষ করে কৃষক লাভবান হতে পারে। আবার বাজারেও সরবরাহ ঠিক থাকে," বলছিলেন তিনি।

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম প্রামাণিক বলছেন, ওই জেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হচ্ছে এবার।

"একটি পূর্ণাঙ্গ পেঁয়াজ বিশেষ উপায়ে রোপণ করার পর ওই পেঁয়াজের মুল থেকে নতুন পেঁয়াজ হয়। এটি আসলে মুড়িকাটা পেঁয়াজ হিসেবে পরিচিত পেয়েছে। এই সময়ে অধিকাংশ জায়গায় রোপণ হয়ে গেছে। আবার এখনো কোথাও কোথাও পেঁয়াজটি রোপণ করা হচ্ছে। আবার এই পেঁয়াজ পাতাসহ তোলা হয় এবং এটি স্টোর বা সংরক্ষণ করা যায় না," বলছিলেন তিনি।

কৃষিবিদরা বলছেন, রোপণের ৯০ দিনের মধ্যেই এই পেঁয়াজ তোলার মতো হয়ে যায়। ফলে ওই একই জমিতে পরে মরিচ আলুসহ বিভিন্ন শস্য আবাদ করতে পারে চাষিরা।

সাধারণত অক্টোবর ও নভেম্বর মাস হলো মুড়িকাটা পেঁয়াজ রোপণের উপযুক্ত সময়। খানিকটা উঁচু বা মাঝারি উঁচু দোআঁশ মাটি এটি আবাদের উপযোগী।

জমিতে পানি থাকলে এটি আবাদ করা যায় না। রোপণের তিন মাসের মধ্যে গাছের পাতা উঁচু হয়ে খানিকটা ঝুঁকে গেলে ফসল তোলার উপযোগী হয়।

সাধারণত ওই পাতাসহ কৃষকরা পেঁয়াজ তুলে বিক্রি করে থাকেন। আর সংরক্ষণ করতে হরে শেকড়সহ গাছ তুলে মাথার অংশ কেটে রাখতে হয়। মুড়িকাটা পেঁয়াজ মাঠ থেকে তোলার সময় ভেতরটা কিছু কাঁচা থাকে, যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। ফলে এটি দ্রুত বিক্রি করতে হয়।

ডঃ আলাউদ্দিন খান, পেঁয়াজের মূল আবাদ মৌসুম শুরু হয় ডিসেম্বর জানুয়ারিতে আর সেটি বাজারে আসে মার্চ এপ্রিলের দিকে।

এর আগেই মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতেও এটি ভূমিকা রাখে।

আবার আবহাওয়ার সঙ্গেও এর সম্পর্ক থাকায় যথাসময়ে এর আবাদ শুরু করা জরুরি বলে মনে করেন মি. খান।

যদিও কৃষকরা কেউ কেউ বলেছেন, অনেক সময় শীতকালে বিদেশ থেকে দেশে পেঁয়াজ আমদানি করা হয়। তখন তারা শীতকালীন পেঁয়াজ হিসেবে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করেও লোকসানের ঝুঁকিতে পড়েন।

তবে শীত মৌসুমে আসার কারণে মুড়িকাটা পেঁয়াজের দাম কিছুটা বেশি হয়ে থাকে।

বাংলাদেশে রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।

অনেকেই মনে করেন, পেঁয়াজ চাল-ডালের মতো অত্যাবশ্যকীয় না হলেও পেঁয়াজ বাদ দিয়ে প্রতিদিনের রান্নাবান্না করা কঠিন।

কৃষক এনামুল হক ও ইসমাইল হোসেন দুজনেই বলেছেন, মুড়িকাটা পেঁয়াজের স্বাদ তাদের কাছে বেশি ভালো মনে হয়।

ডঃ আলাউদ্দিন খান অবশ্য বলছেন, পেঁয়াজের যেমন স্বাদ আমরা চাই এটি তেমনই।

"কচি সবুজ পাতাসহ মুড়িকাটা পেঁয়াজেরও যথেষ্ট চাহিদা রয়েছে। মুড়িকাটা পেঁয়াজে উৎপাদিত কচি-ফুল- পেঁয়াজের সবজি/সালাদের উপকরণ হিসাবে আলাদা কদর আছে," বলছিলেন তিনি।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" রংপুরের পীরগঞ্জের চাষি মোঃ এনামুল হক এবার পঞ্চাশ শতক জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?