বাংলাদেশে মাশরুম গবেষণা ইনস্টিটিউট বলছে, দেশে দেড়শর বেশি উপজেলায় মাশরুম চাষের জন্য চাষি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার ফলে সারাদেশে এর চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশা করা হচ্ছে।
গবেষকরা বলছেন, বাজারজাতকরণের সমস্যা আর রান্নার পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকার কারণে মাশরুম বাংলাদেশে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা এখনো পায়নি।
যদিও ঢাকাসহ বড় শহরের ভালো মানের রেস্তোরাঁয় মাশরুমের নানা আইটেম বেশ জনপ্রিয়। আবার পিৎজ্জাসহ বিভিন্ন ধরনের ফাস্টফুডে মাশরুমের ব্যবহার ব্যাপক বেড়েছে।
কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থেই মাশরুমের উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা কতটা এমন প্রশ্নের জবাবে গবেষকরা বলছেন, মাশরুমের সবচেয়ে বড় সম্ভাবনার ক্ষেত্র হলো- এর জন্য জমি, সার ও কীটনাশকের প্রয়োজন হয় না।
আর এ কারণেই দেশে সাম্প্রতিককালে মাশরুমের বাণিজ্যিক চাষ যেমন বাড়ছে, তেমনি প্রতিনিয়তই চাষি ও উদ্যোক্তাদের মধ্যে এ নিয়ে আগ্রহও বাড়ছে।
আবার কেউ কেউ চাষ শুরু করে বিভিন্ন সংকটের কারণে কয়েক বছর পর বন্ধ করে দিচ্ছেন এমন ঘটনাও ঘটছে।
ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট দেশে মাশরুম চাষ সম্প্রসারণ ও চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. মো. ফেরদৌস আহমেদ বলছেন, দেশে এখন বছরে প্রায় ৪০ হাজার মেট্রিক টন মাশরুম উৎপাদিত হচ্ছে।
"আমরা একটি প্রকল্পের অধীনে ১৬০টি উপজেলায় চাষি কিংবা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছি। তারা মাশরুম উৎপাদন ও বিপনন করবে। ফলে আশা করছি মাশরুম চাষ সামনে আরও জনপ্রিয়তা পাবে," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বাংলাদেশের খুলনার ফুলতলা উপজেলার মাশরুম চাষি রফিকুল ইসলাম ২০১৮ সাল থেকে মাশরুম চাষ করছেন।


