প্রচ্ছদ/আন্তর্জাতিক সম্পর্ক/বিসিএস লিখিত ও রচনা প্রস্তুতি: সড়ক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক রূপরেখা
আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস লিখিত ও রচনা প্রস্তুতি: সড়ক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক রূপরেখা

মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন

BBC
বিবিসি বাংলা•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। এর মূল চিত্র হলো— বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতিসংঘ (United Nations)
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
উৎস: বিবিসি বাংলা (আন্তর্জাতিক ও বিজ্ঞান) • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিংয়ে জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ কাতার ২০ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত হওয়ার পর থেকে কাতারে গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার এনার্জি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি গ্যাস উৎপাদনকারীর কাছ থেকে বার্ষিক তিন মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস ক্রয় করবে। ২০৩০ সাল থেকে তরলীকৃত গ্যাসের চালান সরবরাহ শুরু হবে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির দীর্ঘমেয়াদী রূপ প্রকাশ করে, কাতার মনে করে অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালি সংকটের কোনো সমাধান হবে না।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় পাঁচ ঘন্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার রওনা দিয়েছেন তিনি।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭, তে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

পাঁচ ঘণ্টা পর ত্রুটি সারিয়ে জাপানের নারিতা বিমান বন্দর থেকে রওনা দিয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট।

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।

স্পেনের সিভিল গার্ড বিবিসিকে জানিয়েছে, বুধবারের ট্রেন দুর্ঘটনায় নিহতদের শনাক্তকরণ কাজ চালিয়ে যাওয়াই তাদের প্রধান অগ্রাধিকার।

ট্রেন যাত্রীদের পরিবারের সদস্যদের কাছে ডিএনএ নমুনা দিতে আহ্বান জানিয়েছে পুলিশ।

বিবিসি’র প্রতিবেদক সারাহ রেইনসফোর্ড লিখেছেন, নিজের বাবার খবর পাওয়ার জন্য এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত হতাশা নিয়ে বিভিন্ন হাসপাতালে খোঁজার কথা লিখেছেন।

বুধবার রাতে বিক্ষোভকারীরা স্পেনের পরিবহন মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে এই দুর্ঘটনার জন্য জবাবদিহিতা দাবি করেছেন।

বুধবার সকালে মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাওয়া একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের ওপর সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণ কী তা তদন্ত করছে স্পেন সরকার।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জন মারা গেছেন। একইসময়ে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন আরো এক হাজার ৮৮৬ জন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন, খুলনা এবং রংপুরে একজন করে মারা গেছেন।

এছাড়া এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৫ জন মারা গেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃতদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি করেছেন।

মি. পরওয়ার বিবৃতিতে বলেন, "একজন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃতদেহ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।"

"এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে," বলে বিবৃতিতে বলেছেন মি. পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

মি. সাউরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার দাবি জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭, তে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বিমানটির ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দেরি হচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছেন।

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি 'আশঙ্কায়' ভুগছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন- সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তারা বাবা এ এম এনায়েতুল করিম।

তবে তার মি. সাউরি কেন বা কি নিয়ে আতঙ্ক বোধ করছিলেন- সেটি পরিষ্কার করেননি বলেও তিনি জানান।

মি. সাউরি কখনো হুমকি - ধামকি এরকম কিছুর কথা বলেছেন কি না, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে এনায়েতুল করিম জানান, ওইরকম কিছু বলে নাই, “তবে মাঝে মাঝে আমাকে বলতো যে, সে একটু আশঙ্কিত”।

শৃঙ্খলাজনিত কারণে মি. সাউরিকে চাকরিচ্যুত করা হয় বলে বিমান বাহিনী থেকে জানানো হয়েছিল বলেও জানান মি. করিম।

তিনি বলেন, এরপর তার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেত্র নিউজে বেসরকারি চাকরি করেছিলেন। সবশেষে ভারগো টোবাক্যোতে কাজ করতেন।

"সিনিয়র-জুনিয়র সবার সাথে তার ভালো সম্পর্ক” ছিল বলে দাবি করেন তাহসিফ সাউরির বাবা।

তিনি আরো জানান, ২৭শে অক্টোবর নিখোঁজের দিন সারাদিন মায়ের সঙ্গে সবার জন্য শপিং করেছিলেন মি. সাউরি।

“সন্ধ্যার পরে ওর একটা জুনিয়র বন্ধু, ছোট ভাই এসে ওকে নিচ থেকে ডাকে, কথা বলবে। ও ওর মাকে বলে যে, দ্বীপ আসছে, ওর সঙ্গে একটু কথা বলে আসি। এটা বলে সে নিচে যায় আর ফেরে নাই। এর মধ্যে ওর মা অনেক বার (যোগাযোগের) চেষ্টা করেছে, কিন্তু ফেরে নাই। রাত ১টা ৩৫ মিনিটে মেসেজ দিয়েছে যে সে আসছে, 'আম্মু আমি আসছি',” বলেন মি. করিম।

এরপর থেকে মি. সাউরির আর খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে তার বাবা জানান, বুধবার দুপুরে থানায় গিয়েছিলেন।সেসময় দুপুরে পুলিশ তাকে আশ্বস্ত করেছিলেন যে "কোনো খারাপ খবর নেই"। তবে বুধবার বিকেল সোয়া পাঁচটায় উত্তরখান থানার ওসি ফোন করে দুই জনের নাম-পরিচয় নিশ্চিত করে জানান তার মরদেহ পাওয়া গেছে, বলেন মি. করিম।

তিনি বলছিলেন, রাজাবাড়ি ঘাটের যে স্থানে ছেলের মরদেহ পাওয়ার কথা পুলিশ জানিয়েছে সেখানে সে কখনো যেত না।

“কারা বা কে তাকে হত্যা করেছে এটা আমরা জানি না,” বলেন নিহতের বাবা এনায়েতুল করিম।

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার করা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; টঙ্গি নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. মোস্তাফিজুর রহমানের করা সুরতহাল প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উত্তরখানের তুরাগ নদের পাশে রাজাবাড়ি ঘাটের কাছে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

২৮ বছর বয়সী মি. সাউরির মরদেহ শনাক্ত করেছেন তার খালাতো ভাই।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসিফ সাউরি শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কপাল স্বাভাবিক, চোখ ও মুখ বন্ধ অবস্থায় ছিল এবং নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, মরদেহে কোনো কালশিটে ছিল না এবং তাপমাত্রা ছিল স্বাভাবিক ঠান্ডা। শরীরে আংশিক পচন ছিল বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সাউরির ফর্সা গায়ের রং, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট সাত ইঞ্চি বলে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে।

তার পরনে কালো রঙের ফুল হাতা কাবলি শার্ট এবং সাদা রঙের ট্রাউজার ছিল।

আরো পড়তে পারেন: তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

তালেবান সরকার আফিম উৎপাদনের জন্য ব্যবহৃত পোস্ত চাষ নিষিদ্ধ করলেও আফগানিস্তানে আফিম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) বলছে, গত বছরের তুলনায় আফগানিস্তানে পোস্ত চাষের আওতাভুক্ত জমির পরিমাণ ৩৩০ শতাংশ বেড়েছে।

আর, আফিম উৎপাদন পাঁচ গুণ বেড়ে ১৫০০ টনে পৌঁছেছে।

সংস্থাটির মতে, ২০২২ সালে তালেবান নিষেধাজ্ঞা আরোপ করার পর এটিই আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদনের প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি। কিছু দরিদ্র আফগান কৃষক তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য আবারও পোস্ত চাষে ফিরে গেছেন।

কয়েক দশক ধরে আফগানিস্তান ছিল বিশ্বের অবৈধ আফিমের বৃহত্তম উৎস। নিষেধাজ্ঞা আরোপের আগে, বিশ্বব্যাপী মোট সরবরাহের প্রায় ৮০ শতাংশ এখান থেকেই আসত।

২০২১ সালের অগাস্ট মাসে তালেবান ক্ষমতা দখল করে। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে, ধর্মীয় কারণ দেখিয়ে তারা পপি চাষ এবং সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে।

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরতদের মধ্যে ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

তারা বলছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ছবির উৎস, Mahbubul Alam Hanif/facebook

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় এই রায় হয়। একই মামলার আরো কয়েকটি অভিযোগে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মামলায় মাহবুব-উল আলম হানিফসহ চার জন আসামি ছিলেন। অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

তাদেরও ভিন্ন ভিন্ন অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যাক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

আরো পড়তে পারেন: তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি

আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?