ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল।
ঘটনার সূত্রপাত গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা–তেনেরিফ ম্যাচে। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের। দুরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল। পোস্ট থেকে মাঝমাঠে ছুটে গিয়ে ওউনো বলের দখল নেওয়ার চেষ্টার সময় তাঁর হাঁটুর আঘাত লাগে মিগুয়েলের মাথায় ও বুকে। লাল কার্ড দেখেন ওউনো।


