আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

মাও সে–তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল

চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তাতেও বিতর্ক থামেনি। শে...

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মাও সে–তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ইতিহাসবিদদের মতে, তাঁর শাসনামলে নেওয়া বিভিন্ন নীতির কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মাও সে–তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল
উৎস: প্রথম আলো • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তাতেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত বুধবার চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও।

ঘটনার সূত্রপাত ফ্রান্সের অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি ভিডিও সাক্ষাৎকার থেকে। সেখানে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলেন। মিমটিতে তাঁর মুখ বসানো হয়েছিল এমন একজনের ছবিতে, যাঁকে এমবাপ্পে ‘সম্ভবত চীনের কোনো ‘স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল মাও সে–তুংয়ের দিকে। এমবাপ্পে জানান, ছবিটি দেখে তাঁর হাসি পেয়েছিল। পরে অবশ্য সাক্ষাৎকারের ওই অংশ সরিয়ে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

চীনে মাও সে–তুংকে নিয়ে ব্যঙ্গ করা অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইতিহাসবিদদের মতে, তাঁর শাসনামলে নেওয়া বিভিন্ন নীতির কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। তবে চীনে তাঁকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করা প্রায় নিষিদ্ধ বিষয়। এমবাপ্পের মন্তব্যে ক্ষুব্ধ চীনা ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু করেন। মঙ্গলবার ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় ক্ষমা চান এমবাপ্পে। তিনি বলেন, ‘আমার মন্তব্যটি ছিল অবিবেচনাপ্রসূত। এখন বুঝতে পারছি, এতে চীনের এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী চীনা সম্প্রদায়ের অনেক মানুষ কষ্ট পেয়েছেন।’

এরপর বুধবার বিবৃতি দেয় ১৫ বারের ইউরোপ–সেরা রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যে চীনের জনগণ কোনোভাবে আহত হয়ে থাকলে রিয়াল মাদ্রিদ তাঁদের কাছে ক্ষমা প্রকাশ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে যে ক্ষমা চেয়েছেন, ক্লাবও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। খেলোয়াড় নিজেই তাঁর কথার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং চীনের জনগণের প্রতি তাঁর শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেছেন।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তি যে ক্ষমা চেয়েছেন, আমরা সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

তবে ক্ষমা চাইলেই যে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে, এমন নিশ্চয়তা নেই। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তত্ত্বাবধানকারী সংস্থা সিএমজি ইতিমধ্যে লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ফুটবল লিগটির জন্য এটি বড় ধাক্কা। লা লিগা কর্তৃপক্ষও মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, এমবাপ্পের মন্তব্যে চীনা সমর্থকেরা যে কষ্ট পেয়েছেন, তাতে তারা গভীরভাবে দুঃখিত।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এমবাপ্পের জন্য দরজা বন্ধ হচ্ছে। চীনের জনপ্রিয় অ্যাপ শিয়াওহংশুতে তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। সেখানে তাঁর অনুসারী ১০ লাখের বেশি। একই ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়েইবোতেও। অ্যাকাউন্টে জানানো হয়েছে, আইন অথবা ওয়েইবোর কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কারণে তাঁকে নতুন করে অনুসরণ করা যাচ্ছে না। ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তাঁর মন্তব্য চীন ও চীনের জনগণকে আঘাত করেছে।’

বুধবারও এমবাপ্পেকে নিয়ে সমালোচনা চলেছে। এর মধ্যে কিছু মন্তব্য ছিল বর্ণবাদীও। তবে মাওকে নিয়ে এমবাপ্পের মূল রসিকতার ভিডিওটি চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমে আর পাওয়া যাচ্ছে না। সেটি নতুন করে পোস্ট করা হয়নি, অথবা সরিয়ে ফেলা হয়েছে। চীনের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বখ্যাত ব্র্যান্ড দিওর ও হুবলো ওয়েইবো থেকে এমবাপ্পেকে নিয়ে নিজেদের প্রচারমূলক পোস্ট সরিয়ে নিয়েছে। বার্তা সংস্থা এএফপিও প্রতিষ্ঠান দুটির ওয়েইবো অ্যাকাউন্টে এমবাপ্পের চীনা নাম দিয়ে খুঁজে কোনো ফল পায়নি।

চীনে এমবাপ্পেকে আদর করে অনেকে ‘গুইগুই’ ডাকেন। চীনা ভাষায় যার অর্থ ‘কচ্ছপ’। জনপ্রিয় চলচ্চিত্র ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এর একটি চরিত্রের সঙ্গে তাঁর চেহারার মিল থেকেই এই নাম।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।"

1. [আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন পরিক্রমা] "মাও সে–তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের ক..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?