প্রচ্ছদ/আন্তর্জাতিক সম্পর্ক/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩১ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
আইনসভা ও রাজনৈতিক নেতৃত্বকর্তৃপক্ষ ও মূল পক্ষ
নেসেট (Knesset - এককক্ষবিশিষ্ট ১২০ আসন) ও বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের সংসদীয় সরকার গঠন ও বহুদলীয় জোট রাজনীতি
ভোট গণনার পরিসংখ্যান ও বিশেষ নিয়মউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
৭৬.৮% ভোট গণনা সম্পন্ন ও দ্বৈত খামের (Double Envelope) বিশেষ ভোট
আন্তর্জাতিক নির্বাচনী প্রশাসন ও ভোটার টানাপোড়েন
আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটআইনি ভিত্তি ও পটভূমি
জেরুজালেম / তেল আবিব সংঘাত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাবনা
মধ্যপ্রাচ্য কূটনীতি, ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক পরাশক্তি সমীকরণ
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও সংসদীয় ব্যবস্থা
লিখিত পরীক্ষায় 'মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ব রাজনীতি' বিষয়ের মৌলিক তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, চুক্তি করার এখনই তাদের সেরা সুযোগ।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণা নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব থাকবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করতে কাতারের মধ্যস্থতাকারীরা গতকাল শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। তাঁরা হোয়াইট হাউসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। একটি কূটনৈতিক সূত্র একে ‘ইতিবাচক অগ্রগতি’ বলে বর্ণনা করেছে। আজ শনিবারও ইরানের সঙ্গে আলোচনা চলছে।

মার্কিন এক কর্মকর্তার মতে, দাবি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি কঠোর অবস্থানের কারণে আলোচনা থমকে রয়েছে। ওয়াশিংটন চায় যেকোনো আলোচনায় ফেরার অংশ হিসেবে ইরান পারমাণবিক বিষয়ে ছাড় দিক। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে, যুক্তরাষ্ট্রকে আগে তাদের নৌ অবরোধ তুলতে হবে, জব্দ করা তহবিল মুক্ত করতে হবে এবং তেল বিক্রির অনুমতি দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দোহা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন বোমা হামলায় তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়। এর বিনিময়ে তাদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে মতপার্থক্যের দিকে ইঙ্গিত করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেকোনো চুক্তির ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তাঁরা ইরানের নেতৃত্বকে আরও দুর্বল করার পক্ষে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনা আবার শুরু করার পক্ষে মত দিয়েছেন।

বিশ্বের জ্বালানি পরিবহনের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই অ্যাক্সিওসের এই প্রতিবেদন সামনে এল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। জবাবে ওই অঞ্চলে ইরানও পাল্টাহামলা শুরু করে।

পরবর্তী সময়ে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও নিরাপত্তাব্যবস্থা এবং প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন।"

1. [আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য কূটনীতি] ইসরায়েলের জাতীয় এককক্ষবিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট কোন নামে পরিচিত?