জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের...

BBC
বিবিসি বাংলা•২৬ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?। এর মূল চিত্র হলো— কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ফলে সে সব জায়গায় হাতিগুলো যেতে পারছে না।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
জাতীয় পরিক্রমা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
উৎস: বিবিসি বাংলা • বিভাগ: জাতীয় পরিক্রমা

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

দেশ দুইটির সীমান্তের একপাশে ভারতের মেঘালয়, অন্যপাশে বাংলাদেশের শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চল। আর সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ের বনে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টিরও বেশি বন্য হাতি।

বনবিভাগের তথ্য অনুযায়ী, জামালপুরের বকশিগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে দুই দেশের মধ্যে হাতি চলাচলে ৪৪টি গেট এবং ১১টি নদী বা ছড়া পথ ছিল।

বছরের পর বছর ধরে এসব গেট ও জলপথ ব্যবহার করে দুই দেশেই বিচরণ করতো ক্রস বাউন্ডারি হাতিগুলো।

ময়মনসিংহের বন বিভাগ ও গবেষকরা বলছেন, সীমান্তের যে সব পথ দিয়ে হাতি চলাচল করতো, সাম্প্রতিক বছরগুলোয় ভারতের মেঘালয় অংশের এমন বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া ও গেট নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে, বন্য হাতি বিচরণের ভারতীয় বেশ কিছু জায়গায় দেশটির কৃষকরা কাজু বাদামের চাষাবাদ করেছে। ফলে সে সব জায়গায় হাতিগুলো যেতে পারছে না।

এর ফলে গত কয়েক বছর ধরে বেশিরভাগ হাতিই বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে। এবং দিন দিন এর পরিমাণও বাড়ছে।

বর্তমান বাস্তবতায় দুই দেশের ক্রস বাউন্ডারি এই হাতি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা কূটনৈতিক পর্যায়েও গড়িয়েছে। বর্তমান সরকার, এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে।

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, এই হাতি চলাচল প্রতিবেশী দেশ ভারতের সাথে যে সংকট তৈরি হয়েছে, সেটি নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দেশটিকে জানিয়েছে। তার ভাষ্যমতে, ভারত উদ্যোগী না হলে এই সংকট সহজে কাটবে না।

প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংগঠন আইইউসিএন'র তথ্য বলছে, এই সীমান্তবর্তী এলাকায় মাত্র এক দশক আগেও ৫০টির মতো হাতির বিচরণ ছিল। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০-১৩৫টিতে।

একদিকে ভারত অংশে যেমন হাতি চলাচল ও বিচরণ সংকুচিত হয়েছে, তেমনি বাংলাদেশ অংশেও বনের জায়গায় ধানসহ বিভিন্ন ফসল আবাদ করছে কৃষকরা।

হাতি চলাচল বন্ধ ও ফসল বাঁচাতে এই সীমান্তবর্তী এলাকার শেরপুর, ময়মনসিংহ এলাকার অনেক ফসলি জমি ও বাড়িঘরের চারপাশে বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া হয়েছে। এতে অনেক সময় হাতি মৃত্যুর ঘটনাও ঘটছে।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?