বিজ্ঞান ও প্রযুক্তিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স।

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৩০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ প্রভাবিত হওয়ার সম্ভাব্য বিষয় নিয়ে তদন্ত চলছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের সমসাময়িক আবিষ্কার বিষয়ক অংশে ধারণাটি অত্যন্ত সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বরাদ্দ / আর্থিক পরিমাণ: ৬০০ কোটি ডলার
বাজেট, অর্থনীতি ও উন্নয়ন প্রকল্প সংক্রান্ত উপাত্ত
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স। গতকাল বৃহস্পতিবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৩০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ প্রভাবিত হওয়ার সম্ভাব্য বিষয় নিয়ে তদন্ত চলছে। যদিও তহবিল চুরি হয়েছে কি না বা ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম জানিয়েছে, এই ৬০০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইন্যান্স সাময়িকভাবে জমা ও উত্তোলন স্থগিত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প অংশীদারদের সঙ্গে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে। তবে বাইন্যান্সের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রাহকদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। নিরাপত্তা দল সব তথ্য পর্যালোচনা করছে এবং সত্যতা যাচাইয়ের পর বিস্তারিত জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইন্যান্স জানিয়েছে, ক্ষতির পরিমাণ ৬৩০ কোটি ডলার হতে পারে। যার মধ্যে ব্লকচেইনে থাকা প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ ইতিমধ্যে অবরুদ্ধ বা ফ্রিজ করা হয়েছে। আরও তহবিল শনাক্ত ও অবরুদ্ধ করতে অন্যান্য ব্লকচেইন–সহযোগীদের সঙ্গে কাজ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে একজন ডেভঅপস প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এর ফলে হ্যাকাররা সার্ভিস কনটেইনারে প্রবেশ করে অননুমোদিত উত্তোলনের ট্রানজেকশন জমা দেওয়ার সুযোগ পায়। তবে ওয়ালেটের প্রাইভেট-কি বা পাসওয়ার্ড লিক হওয়ার কোনো প্রমাণ মেলেনি। তদন্ত শেষ হওয়ার পর প্রযুক্তিগত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার এবং সার্কেলও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সব সম্পদ অবরুদ্ধ করেছে। টেথারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাওলো আরদোইনো জানান, বাইন্যান্স হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কিত ১৫০ কোটি ডলারের বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

সার্কেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরমি অ্যালেয়ার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে তারা ৮০ কোটি ডলারের বেশি অর্থ অবরুদ্ধ করেছেন। ২০২৩ সালে সিইও পদ থেকে পদত্যাগ করা বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেন ঝাও এক্সে লিখেছেন, গ্রাহকদের তহবিল নিরাপদ রয়েছে। তিনি নিজে এখন বাইন্যান্স পরিচালনা না করলেও একজন শেয়ারহোল্ডার হিসেবে গ্রাহকদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন। এই ঘটনার প্রভাব ক্রিপ্টো বাজারে পড়েছে। বিটকয়েনের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৭৯ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত বাইন্যান্স ব্যবহারকারীদের ডিজিটাল সম্পদ কেনাবেচার সুযোগ দিয়ে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে পরিণত হয়। প্ল্যাটফর্মে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থতার দায়ে অভিযুক্ত হয়ে ২০২৩ সালে ঝাও সিইও পদ থেকে সরে দাঁড়ান। পরবর্তী সময়ে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ক্ষমা প্রদর্শন করেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স।"

1. [বিজ্ঞান ও সাইবার নিরাপত্তা] বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদ এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance) সম্প্রতি কোন ধরনের ডিজিটাল নিরাপত্তা সংকটের সম্মুখীন হয়েছে?