প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
খেলাধুলালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল ঘুরছে, উইকেট স্পিনারদের সাহায্য করছে। চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না। তা এখানে কত রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়। এর মূল চিত্র হলো— বাংলাদেশের লিড এক শ পার হয় কি না, তা নিয়েই তখন শঙ্কা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: আলোক স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ার সময়ে অবশ্য ওই অবস্থা থেকে কিছুটা স্বস্তির জায়গায় দল।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: খেলাধুলা

৩৫ রানেই নেই ৫ উইকেট!

বাংলাদেশের লিড এক শ পার হয় কি না, তা নিয়েই তখন শঙ্কা। আলোক স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ার সময়ে অবশ্য ওই অবস্থা থেকে কিছুটা স্বস্তির জায়গায় দল। জাকের আলী ও নাঈম হাসানের ২৬ রানের জুটিতে তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ১০৬ রানের লিড নিয়ে।

বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানের আউটেই হয়তো উইকেটের তেমন দায় নেই, তবে এটাও ঠিক—ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল ঘুরছে, উইকেট স্পিনারদের সাহায্য করছে। মিরপুরে টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না। তা এখানে কত রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?

তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এই প্রশ্নে নাঈমের উত্তর, ‘চেষ্টা করব যত বেশি রান করতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি, আমরা যদি লম্বা সময় খেলতে পারি, তাহলে যত বেশি রানের লক্ষ্য দেব ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।’

উইকেটের আচরণ আজ যেমন দেখা গেছে, তাতে দুই শ রানও দূরের পথ। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের হাতেও আছে আর মাত্র ৪ উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ২০০ রানের লিড না পায়, লিডটা দেড় শ বা এর আশেপাশে থাকলে জয় সম্ভব কি না, এমন প্রশ্নও ছিল নাঈমের কাছে।

নাঈম বলেছেন, ‘আমাদের তো উইকেট আছে, আমরা চেষ্টা করব যত বেশি রান করতে পারি। আমরা যত বেশি রান করতে পারব ততই আমাদের জন্য ভালো। এখন কোনো লক্ষ্য ঠিক না করি। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি আর জাকের ভাই যেন লম্বা খেলতে পারি।’

বাংলাদেশের যখন দুই শ রানের লক্ষ্য দেওয়ার ভাবনা, তখন তাদের এর আগেই আটকে রাখার লক্ষ্যের কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ জন্য কাল সকাল সকাল দ্রুতই জাকের ও নাঈমের জুটিটা ভাঙতে চায় তারা।

ক্যারিবিয়ানদের ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার দিন শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যত দ্রুত সম্ভব ওদের শেষ কয়েকজন ব্যাটসম্যানকে আউট করার চেষ্টা করব। যদি আমাদের লক্ষ্য ১৭৫ রান হয়, তাহলে আমার মনে হয় এই উইকেটে তা তাড়া করা আমাদের জন্য খুবই সম্ভব। তবে সে জন্য শুরুতেই উইকেট নিতে হবে।’

উইকেট কঠিন হলেও ব্যাটসম্যানদের স্পিন ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ। রক্ষণ কিংবা রান নেওয়ায় তাঁর দল অনেক উন্নতি করেছে বলেও মনে করেন তিনি। তবে মিরপুরের উইকেটে এখন আক্রমণাত্মক পথেই হাঁটবে ওয়েস্ট ইন্ডিজ।

রেইফার বলেন, ‘আমাদের সামনে এখন একটাই পথ—ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হবে এবং রান করার সুযোগ খুঁজতে হবে। উইকেটে বল নিচু হচ্ছে, কিছু বল আবার ঘুরছেও। ব্যাকফুটে খেলতে গেলে নিচু হয়ে পেছনে যেতে হবে এবং উইকেটের সামনের দিকে রান করার চেষ্টা করতে হবে। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক মানসিকতা ধরে রাখা।’

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

PRO • FREE IN NOV1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ৩৫ রানেই নেই ৫ উইকেট!"

1. [বাংলাদেশ ক্রিকেট ও টেস্ট ভেন্যু] 'হোম অব ক্রিকেট' খ্যাত বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কোন স্থানে অবস্থিত?