বিজ্ঞান ও প্রযুক্তিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গাড়িতে গতির ঝড় তুলে অনেক চালকই তারকা বনে গেছেন। রেসিং প্রতিযোগিতায় গাড়ি চালানোর পেছনে শুধু চালকের বুদ্ধিমত্তা নয়, তথ্যনির্ভর বিশাল কার্যক্রমও ভূমি...

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কোডিং টুল ব্যবহারের ফলে অতি দ্রুত জটিল সিমুলেশন দ্রুত চালু করা সম্ভব হচ্ছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের সমসাময়িক আবিষ্কার বিষয়ক অংশে ধারণাটি অত্যন্ত সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
ফর্মুলা সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
রেসিং প্রতিযোগিতায় গাড়ি চালানোর পেছনে শুধু চালকের বুদ্ধিমত্তা নয়, তথ্যনির্ভর বিশাল কার্যক্...
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (বিজ্ঞান ও প্রযুক্তি)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমিকা রাখছে এআই
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি

ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গাড়িতে গতির ঝড় তুলে অনেক চালকই তারকা বনে গেছেন। রেসিং প্রতিযোগিতায় গাড়ি চালানোর পেছনে শুধু চালকের বুদ্ধিমত্তা নয়, তথ্যনির্ভর বিশাল কার্যক্রমও ভূমিকা রেখে থাকে। তাই মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এবং অ্যাজুর ব্যাচের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে রেসের কৌশলবিদেরা হাজার হাজার সিমুলেশন রিয়েল-টাইমে পরিচালনা করছেন।

মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফ১ টিমের লিড রেস কৌশলবিদ জোসেফ ম্যাকমিলান বলেন, ‘অ্যাজুর ব্যাচ আমাদের রেস স্ট্র্যাটেজিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর মাধ্যমে আমরা পুরো রেসের প্রতিটি ল্যাপ, পিট স্টপ ও ওভারটেকের দৃশ্যপট মুহূর্তেই সিমুলেশন করতে পারি। ভালো কৌশলবিদ হতে গেলে যৌক্তিক চিন্তা, ডেটা বিশ্লেষণ ও মডেলিংয়ে দক্ষ হতে হয়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই কোডিং টুল ব্যবহারের ফলে অতি দ্রুত জটিল সিমুলেশন দ্রুত চালু করা সম্ভব হচ্ছে।’

ম্যাকমিলান ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গণিতে পিএইচডি শেষ করে মার্সিডিজ এফ১ টিমে যোগ দেন। বর্তমানে তিনি দলটির কৌশল বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। গত ৩ মে মিয়ামি গ্রাঁ প্রি শুরুর আগে ম্যাকমিলান ট্র্যাকের পাশের কনসোলে বসে একাধিক তথ্য বিশ্লেষণ করছিলেন। ব্রিটেনের জর্জ রাসেল পঞ্চম স্থানে এবং ১৯ বছর বয়সী কিমি আন্তোনেল্লি পোল পজিশন থেকে রেস শুরু করেন। কার রেসে এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় জয়ের ব্যবধান গড়ে দেয়। রেস স্ট্র্যাটেজিস্টের মূল কাজ রেসের সময় চাকার টায়ার পরিবর্তন ও সঠিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া।

রেস চলাকালে প্রতিপক্ষের গাড়ি, আবহাওয়াসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মিয়ামি গ্রাঁ প্রিতে আন্তোনেল্লি শুরুতে রেসের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান। পরিস্থিতি সামাল দিতে ম্যাকমিলান তাৎক্ষণিক আন্ডারকাট কৌশল গ্রহণ করেন। আন্ডারকাট হলো সামনের গাড়ির আগেই পিট স্টপ নেওয়া, যাতে নতুন টায়ারের সুবাদে গতি বাড়িয়ে সামনের গাড়িকে টেক ওভার করা যায়। মেঘলা আবহাওয়া সত্ত্বেও হালকা ড্রাই টায়ারে আন্তোনেল্লির গাড়ি গতি বাড়ানোর ঝুঁকি নেন ম্যাকমিলান। রেডিও ইন্টারকমে নির্দিষ্ট মেসেজ পাঠিয়ে নিখুঁত সময়ে আন্তোনেল্লিকে নির্দেশনা দেওয়া হয়। কৌশলটি শতভাগ সফল হওয়ায় আন্তোনেল্লি আবার রেসের নেতৃত্বে ফেরেন এবং শেষ পর্যন্ত ট্রফি জয় করেন।

রেস শেষে চালক কিমি আন্তোনেল্লি জানান, কৌশলবিদেরা চমৎকার কাজ করেছেন। দুর্দান্ত কৌশলের মাধ্যমে বড় একটা জয় নিশ্চিত করেছেন তাঁরা। ম্যাকমিলান জানান, এ জয় প্রমাণ করে তথ্য ও কৌশলবিদ দলের নেওয়া নিখুঁত কৌশল ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় কতটা গুরুত্বপূর্ণ।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতায় গাড়িতে গতির ঝড় তুলে অনেক চালকই তারকা বনে গেছেন।"

1. [বিজ্ঞান ও প্রযুক্তি ও সমকালীন পরিক্রমা] "ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার জয়-পরাজয়েও ভূমি..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?