প্রচ্ছদ/বিসিএস ও সাধারণ জ্ঞান/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
বিসিএস ও সাধারণ জ্ঞানলক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ কর্মশালা ও প্রযুক্তি সিম্পোজিয়াম অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ কর্মশালা ও প্রযুক্তি সিম্পোজিয়াম অনুষ্ঠিত। এর মূল চিত্র হলো— প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে অর্ধশতাধিক বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: এতে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ওপেন সোর্স কন্ট্রিবিউশন, WPCredits এবং আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার প্রক্রিয়া তুলে ধরেন।
  • শিক্ষণীয় অন্তর্দৃষ্টি: সমসাময়িক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী মতামত রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি সমৃদ্ধ রেফারেন্স হিসেবে উপযোগী।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বিসিএস ও সাধারণ জ্ঞান বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি ও রচনায় কোটেশনযোগ্য ডেটা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ কর্মশালা ও প্রযুক্তি সিম্পোজিয়াম অনুষ্ঠিত
উৎস: প্রথম আলো • বিভাগ: বিসিএস ও সাধারণ জ্ঞান

শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় রোববার ও সোমবার (২৫ ও ২৬ অক্টোবর) এ আয়োজন সম্পন্ন হয়।

‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটি ও কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করা।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে অর্ধশতাধিক বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ওপেন সোর্স কন্ট্রিবিউশন, WPCredits এবং আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার প্রক্রিয়া তুলে ধরেন। অপর সেশনে সিঙ্গাপুরভিত্তিক টেন-জিবির ওয়েব ডেভেলপার ও ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি টিমের প্রতিনিধি নাসিম মিয়া ওয়েবসাইট তৈরি, ব্লক কাস্টমাইজেশন, ফুল সাইট এডিটিং এবং ল্যান্ডিং পেজ প্রকাশের কৌশল শেখান।

দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত প্রযুক্তি সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন আয়োজনের প্রধান সমন্বয়ক, সিএসই বিভাগের প্রভাষক, সহকারী প্রক্টর ও পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসই বিভাগের প্রভাষক ও পিইউ এআই ক্লাবের মডারেটর মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সিম্পোজিয়ামের পাঁচটি বিশেষ টেকনিক্যাল সেশনে মুহিবুল হক ওয়ার্ডপ্রেসে আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ, নাসিম মিয়া আধুনিক ওয়েব প্রযুক্তিতে ওয়ার্ডপ্রেসের ব্যবহার এবং ডব্লিউপিরিওর হেড অব মার্কেটিং ও ভিজিবলএসইও লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আসিফ এআই যুগে চাকরির জন্য দক্ষতা ও প্রজেক্ট পোর্টফোলিও তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া সিএসই বিভাগের প্রভাষক প্রান্ত দেব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ও ট্রান্সফরমার আর্কিটেকচার এবং মোস্তফা কামাল সাগর শিক্ষা, গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মূল্যায়ন কুইজ অনুষ্ঠিত হয় এবং সেরা তিনজনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথি বক্তাদের সম্মাননা জানানোর পাশাপাশি আয়োজন সফল করতে অবদান রাখায় মোস্তফা কামাল সাগর, মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে (ওএসএ) বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের সনদপত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজনের একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আজাদ এবং সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক মো. আনোয়ারুল কবির। ওয়ার্ডপ্রেস কমিউনিটি কো-অর্গানাইজার হিসেবে সহযোগিতা করেন মুহিবুল হক, নাসিম মিয়া ও রাশেদ হোসেন। গ্লোবাল কমিউনিটি স্পন্সর হিসেবে যুক্ত ছিল WordPress.com, Woo, Automattic, Hostinger, Bluehost ও Jetpack।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস ..."

1. [তথ্যপ্রযুক্তি ও ওয়েব ইঞ্জিনিয়ারিং] বিশ্বব্যাপী ওয়েবসাইটের সিংহভাগ নির্মাণ ও ডিজিটাল কন্টেন্ট ব্যবস্থাপনায় ব্যবহৃত বিশ্বের সর্বাধিক জনপ্রিয় উন্মুক্ত উৎসের (Open Source) কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) কোনটি?