আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান

ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান — জয়েন্ট লিস্ট–প্রধান। এর মূল চিত্র হলো— ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান
উৎস: প্রথম আলো • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩–কে জাবারিন বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প কিছু দিতে চান, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন আকাঙ্ক্ষা করছে, তার পথ তৈরি করতে হলে তাঁদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে।’

ইয়েনেটকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জাবারিন বলেছেন, ‘আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি, তা এগিয়ে নিতে আমাদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগাব।’ তিনি আরও বলেন, নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত।

ইসরায়েলে ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্সের গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে চলেছে। আর নেতানিয়াহুবিরোধী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন পেতে চলেছে। আরবদের নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা হবে ঐতিহাসিকভাবে সর্বোচ্চ। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে।

এই ফলাফল ইসরায়েলে পরবর্তী সরকার গঠনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জায়নবাদী জোট—যার মধ্যে নাফতালি বেনেটের দল বি’ইয়াহাদ, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস রয়েছে—আরব দলগুলোর অভ্যন্তরীণ বা বাইরের সমর্থন ছাড়া তারা নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

নতুন সরকার গঠনে নেতানিয়াহুবিরোধী জোটের সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা না এলেও চ্যানেল ১২ খবর দিয়েছে যে গাদি আইজেনকট নিজেদের আসনের সঙ্গে আরবদের আসন মিলিয়ে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরাতে চাইছেন। আমির ওহানা নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন।"

1. [আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য কূটনীতি] ইসরায়েলের জাতীয় এককক্ষবিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট কোন নামে পরিচিত?