আন্তর্জাতিক সম্পর্কলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তাঁর...

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের। এর মূল চিত্র হলো— ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: তাঁরা আশা করছেন, আমরা ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক কূটনীতি, বিশ্ব পরাশক্তি সমীকরণ ও বহুপাক্ষিক ফোরাম বিশ্লেষণে এ জাতীয় উন্নয়ন নিয়মিত আলোচনায় আসে।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের
উৎস: প্রথম আলো • বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তাঁর মতে, আরব দলগুলোকে হিসাবে ধরলে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৬৫।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে। ব্যস।’ তিনি নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

গোলান আরও বলেন, নেতানিয়াহু যদি জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী) জোট গড়ার কথা ভাবেন, তাহলে ‘তাঁর নিজের জোট থেকে জায়নবাদী নয়, এমন কট্টর ধর্মীয় ইহুদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে’।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধী শিবিরের সম্ভাব্য নেতা গাদি আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।

গোলান লেখেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গড়ার সুযোগও আছে। এই সরকার ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে।’

ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন বুধবার বলেন, নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাবারিন লিখেছেন, ‘রক্তপাতের সরকার এবং আধিপত্য, বর্ণবাদ ও বর্জনের রাজনীতির বিপরীতে আমরা সম্পূর্ণ ভিন্ন বিকল্প তুলে ধরছি।’

জাবারিন আরও লেখেন, ‘ইহুদি–আরব অংশীদারত্বের মধ্য দিয়েই পরিবর্তন আসবে। সেই অংশীদারত্ব হতে হবে প্রকৃত ও সমমর্যাদার। এর চেয়ে কমও নয়, বেশিও নয়।’পরে ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত বেতারমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী শিবিরের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দেন জয়েন্ট লিস্টের সংসদীয় নেতা ও হাদাশ–তাআল জোটের আইনপ্রণেতা আহমাদ তিবি। তিনি বলেন, ‘সাহস থাকলে বিরোধী জোট সরকার গঠন করতে পারবে। আমরা হাত বাড়িয়ে দিচ্ছি। সহায়তা করতে প্রস্তুত আছি।’

ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেছেন, গত মঙ্গলবারের নেসেট নির্বাচনের পর ইসরায়েল এক ‘ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়’ প্রবেশ করেছে। বুধবার সকালে তিনি আরব দলগুলোর সঙ্গে কাজ করতে বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।

এক্সে কারিভ লিখেছেন, ‘পুরোপুরি ডানপন্থী দলগুলোকে নিয়ে গড়া জোট বেশ কিছু আসন হারিয়েছে। একই কাঠামোয় তাদের আবার সরকার গঠনের সম্ভাবনা খুব কম।’কারিভ আরও লেখেন, ‘উদারপন্থী ইহুদি জনগোষ্ঠী ও আরব জনগোষ্ঠী—উভয় ক্ষেত্রেই বিরোধীদের প্রতিনিধিত্ব বেড়েছে। কয়েক লাখ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ভোটার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দিয়েছেন।’

কারিভ বলেন, ‘ইসরায়েলের জনগণের বড় একটি অংশ দেশের সেবা করেন, কাজ করেন, অবদান রাখেন ও সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন। তাঁরা আশা করছেন, আমরা ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। একসঙ্গে কাজ করে যাব।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান।"

1. [আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য কূটনীতি] ইসরায়েলের জাতীয় এককক্ষবিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট কোন নামে পরিচিত?