রাজনীতি ও সুশাসনলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও ব...

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’। এর মূল চিত্র হলো— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
দুই সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
বিদ্যমান জাতীয় আইনি কাঠামো ও প্রশাসনিক বিধিমালা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি ও বিশ্ব ভূ-রাজনীতি
লিখিত আন্তর্জাতিক পর্বে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক প্রশ্নে আবশ্যক
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: রাজনীতি ও সুশাসন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম। পরে কমিটির সব সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এটি কোনো রাজনৈতিক দলের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না বলেও জানান তাঁরা।

সমাপনী বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির সম্পর্ক ‘আদর্শিক ও নীতিগত’। স্পোর্টস অ্যালায়েন্সকে এনসিপির অঙ্গসংগঠন বলতে সমস্যা কোথায়—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির অঙ্গসংগঠন আর সহযোগী, সমমনা ও ভ্রাতৃত্ব সংগঠনের ধারণাগুলো আলাদা। নির্বাচনী আইন মেনে আমরা রাজনৈতিক দল পরিচালনা করি। স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে অবশ্যই আমাদের সম্পর্ক রয়েছে। আমাদের আদর্শিক ও নীতিগত জায়গা রয়েছে। সে জন্যই আমরা এই আয়োজনের সঙ্গে আছি, আমরা এখানে এসেছি।’ তিনি বলেন, ‘এখানে রাখঢাকের কিছু নেই। আমরা সহযোগিতা করতে চাই। এটা আমাদের অধীন কোনো সংগঠন নয়, তারা স্বাধীনভাবেই কাজ করবে। রাজনৈতিক দল হিসেবে তাদের ভালো কাজের সঙ্গে আমরা থাকব।’

এর আগে বক্তব্যে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যাঁরা ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উদ্যোগটা নিয়েছেন, তাঁদের প্রথম থেকেই ধারণা ছিল এটা কোনো রাজনৈতিক সংগঠনের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না। তারা একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স ক্রীড়ার নীতি নিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে অনুরোধ করছি, আপনারা কখনো লেজুড়বৃত্তিক সংগঠন হবেন না।’

এদিকে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হলো। কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরমানুল ইসলামকে। এ ছাড়া কমিটিতে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩৬ জনকে সংগঠক ও ৪৭ জনকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, ক্রিকেট কোচ ইমরান হোসাইন প্রমুখ।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’।"

1. [রাজনীতি ও সুশাসন ও সমকালীন পরিক্রমা] "দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?