জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: ‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’। এর মূল চিত্র হলো— দুই দিন ধর্মঘট পালন শেষে সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ কমানো এবং হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
জাতীয় পরিক্রমা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’
উৎস: প্রথম আলো • বিভাগ: জাতীয় পরিক্রমা

দুই দিন ধর্মঘট পালন শেষে আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন করিম খাঁ (৭২)। ১৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান তিনি। হাসপাতালের প্রক্রিয়া শেষ করে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন স্বজন সাজ্জাদ হোসেন।

বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কথা হয় সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মরদেহ বাড়ি নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছি। দুই ঘণ্টা ধরে সব জায়গায় ঘুরছি। কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। শুনেছি, ধর্মঘট চলছে। এতে আমরা ভোগান্তিতে পড়েছি।’

শুধু সাজ্জাদ হোসেন নন, ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তবে দুই দিন পর আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, যানজট নিরসনে হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ কমানো এবং হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির জন্য অস্থায়ীভাবে দেওয়া একটি কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রোগীর স্বজনদের বসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ২৬ অক্টোবর মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। মানববন্ধন থেকে স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত হাসপাতালে অস্থায়ী গাড়ি রাখার জায়গা দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে সংগঠনটি। এ সংগঠনের অধীনে ১৪০টির মতো বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে।

ঢাকা মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী, ধর্মঘটের আগে হাসপাতাল থেকে রোগী নিয়ে যাওয়ার জন্য সহজেই অ্যাম্বুলেন্স পাওয়া যেত। কিন্তু ধর্মঘটের কারণে অনেকে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা করছেন।

আজ বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করে দেখা যায়, হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকেই বাইরে থেকে ভাড়া করে আনছেন। আবার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকেও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠাচ্ছেন ধর্মঘট পালন করা চালকেরা। এতে যথাসময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না রোগীরা। তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিকেল সাড়ে ৫টার দিকে নাজমা আক্তার নামের এক নারী প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনে মিলন ইসলাম সুপারিগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে মিরপুর থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁরা। আজ তাঁকে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে ঘুরেও তিনি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। পরে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করার চেষ্টা করছেন তিনি।

হাসপাতালের ভেতরে স্থায়ী পার্কিংয়ের দাবি

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" দুই দিন ধর্মঘট পালন শেষে আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।"

1. [নগর যোগাযোগ ও সরকারি নীতিমালা] মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অননুমোদিত তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে সম্প্রতি কোন বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে?