শিল্প, সাহিত্য ও সংস্কৃতিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

তোরাহ: বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা

মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন ন...

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: তোরাহ — বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা। এর মূল চিত্র হলো— মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: অনুবাদ করেছেন নূরুননবী শান্ত তিন হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে নির্দেশিকা হিসেবে ‘তোরাহ’ গ্রন্থটি অনুসরণ করা হয়।
  • শিক্ষণীয় অন্তর্দৃষ্টি: সমসাময়িক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী মতামত রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি সমৃদ্ধ রেফারেন্স হিসেবে উপযোগী।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
তোরাহ: বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি

মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ত

তিন হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে নির্দেশিকা হিসেবে ‘তোরাহ’ গ্রন্থটি অনুসরণ করা হয়। বাংলাদেশের মানুষের কাছে এটি ‘তাওরাত’ নামে বেশি পরিচিত। এর ভিত্তিতেই তৈরি হয়েছে ইহুদি আইন ও জীবনধারা। ইহুদি পণ্ডিতেরা মনে করেন, এ বইয়ের মূলকথা—‘প্রতিবেশীদের তেমনটাই ভালোবাসো, যেমন ভালোবাসো নিজেকে।’

‘বেরেশিত’, ‘শেমোত’, ‘ভায়ইক্রা’, ‘বামিদবার’ ও ‘দেবারিম’—এই পাঁচ বইয়ের সমন্বিত রূপ ‘তোরাহ’। এই পাঁচ বই ‘বাইবেল’–এর প্রথম পাঁচটি বইয়ের সঙ্গে সংগতিপূর্ণ—‘জেনেসিস’, ‘এক্সোডাস’, ‘লেভিটিকাস’, ‘নাম্বারস’ ও ‘ডিউটারোনমি’। এ বইগুলোতে মানবজাতির উৎসস্থল ইডেন উদ্যান এবং ইসরায়েল গোত্রের আদি নেতা তথা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে আরও বর্ণিত হয়েছে মুসার নেতৃত্বে ইসরায়েলিদের মিসর ত্যাগ এবং সিনাই পর্বতে পৌঁছানোর কাহিনি। একই সঙ্গে বর্ণনা করা হয়েছে ‘দশ আদেশ’সহ (টেন কমান্ডমেন্টস) ‘তোরাহ’ নাজেল হওয়ার গল্প, অন্যান্য নির্দেশ ও আদেশ না মানার শাস্তি। মুসার মৃত্যু এবং ঈশ্বর–প্রতিশ্রুত কেনানে প্রবেশের আগে ইসরায়েলিদের পরিস্থিতির বর্ণনার মধ্য দিয়ে ‘তোরাহ’ শেষ হয়।

যদিও হিব্রু ভাষায় ‘তোরাহ’র অনুবাদ করা হয় ‘আইন’, কিন্তু শব্দটির প্রকৃত অর্থ ‘নির্দেশনা’ বা ‘শিক্ষা’। আরও নির্দিষ্টভাবে বললে, ইহুদিরা যে ‘তোরাহ’ মেনে চলে, তার অর্থ ঈশ্বরের নির্দেশনা বা মুসার শিক্ষা। ইহুদিরা বিশ্বাস করে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও ‘তোরাহ’ বিদ্যমান ছিল। ঈশ্বর সব জাতির জন্যই এটি নাজিল করেছিলেন; কিন্তু কেবল ইসরায়েল জাতিই তা গ্রহণ করেছিল। খ্রিষ্টপূর্ব ১৩১২ সালে মুসার ওপর এটি নাজিল হয় এবং পরবর্তী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে তিনি তা লিখে ফেলেন।

আধুনিক গবেষকেরা মনে করেন, এই পাঁচ গ্রন্থ প্রকৃতপক্ষে বহু শত বছর ধরে বিভিন্ন লেখকের হাতে রচিত হয় এবং খ্রিষ্টপূর্ব ৭০০ সালের দিকে একত্রে ‘তোরাহ’ প্রকাশিত হয়। কট্টর ইহুদিদের কাছে এটি ঈশ্বরের কঠোর আইন হলেও উদারপন্থী ইহুদিরা এটিকে একটি নির্দেশনা হিসেবে দেখেন। যেমন অনেক খ্রিষ্টান ‘বাইবেল’–এর প্রতিটি কথাকে আক্ষরিকভাবে সত্য হিসেবে মনে করেন না। ইসলামও ‘তোরাহ’র ঐতিহাসিক অস্তিত্ব স্বীকার করে। পবিত্র কোরআনে একাধিকবার ‘তোরাহ’র উল্লেখ আছে। যদিও মুসলিমদের বিশ্বাস, এটি মানুষের অবহেলায় বিকৃত হয়েছে; যুগে যুগে লিপিকারেরা নিজেদের মতো করে লিখতে গিয়ে এই বিকৃতি ঘটিয়েছেন। আজকের যুগেও ‘তোরাহ’ চামড়ার স্ক্রলে হাতে লিখে লিপিবদ্ধ করা হয়। ঐতিহ্য অনুসারে, ‘তোরাহ’র ৩ লাখ ৪ হাজার ৮০৫টি হিব্রু অক্ষরের প্রতিটির সঠিকতা কঠোরভাবে নিশ্চিত করতে হয়। এটি অত্যন্ত শ্রমসাধ্য এক প্রক্রিয়া, যা গভীর বিশ্বাস ও ক্যালিগ্রাফিক শিল্পের অনন্য নিদর্শন। নির্দিষ্ট শৈলী ও অক্ষররীতির কঠোর নিয়ম মেনে ‘তোরাহ’ লেখা সম্পন্ন করতে প্রায় ১৮ মাস সময় লাগে।

ইহুদি ধর্মের বাধ্যবাধকতা অনুসারে প্রত্যেক ইহুদির কাছে এক কপি ‘তোরাহ’ থাকা উচিত। কমপক্ষে দুই হাজার বছর ধরে ইহুদিরা নির্ধারিত বার্ষিক পাঠ্যসূচি মেনে ‘তোরাহ’ বারবার শ্রবণ বা পাঠ করেন।

তবে ‘তোরাহ’ কেবল ইহুদি ধর্মগ্রন্থই নয়, এটি গুরুত্বসহকারে প্রাচীন ঐতিহ্যকেও তুলে ধরে। হিন্দুধর্ম ও জরাথুস্ত্রিয়ানের মতোই, ‘তোরাহ’ হলো দুনিয়ার অন্যতম প্রাচীন বিশ্বাসব্যবস্থা।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক।"

1. [আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য কূটনীতি] ইসরায়েলের জাতীয় এককক্ষবিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট কোন নামে পরিচিত?