প্রচ্ছদ/শিল্প, সাহিত্য ও সংস্কৃতি/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিলক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার

তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ।

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে।
  • শিক্ষণীয় অন্তর্দৃষ্টি: সমসাময়িক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী মতামত রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি সমৃদ্ধ রেফারেন্স হিসেবে উপযোগী।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
আন্তর্জাতিক পরিক্রমা ও সাম্প্রতিক ক্রীড়া পুরস্কার
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি

তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। এ প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমা আনামের সঙ্গে কাজ করবেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন তিনি।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিরিজটির সম্প্রচারের তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই আলোচনায় এসেছে। বইটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল এডিনবরা বুক ফেস্টিভ্যালে।

উৎসবের বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন লেখক। সেখানেই জানানো হয়, যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশের স্বত্ব কিনেছে। ২০২৮ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে উপন্যাসটির। উত্তর আমেরিকায় বইটির প্রকাশনা স্বত্ব কিনেছে ক্যানংগেটের নিয়মিত সহযোগী প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।

প্রকাশনা সংস্থার ভাষ্য অনুযায়ী, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’ উপন্যাসের মিশেলে তৈরি হয়েছে ‘গুড বুকস’। বইটিতে উঠে আসবে প্রকাশনা জগতের অন্দরমহল, কীভাবে একটি বই তৈরি হয় এবং কারা সেই বই তৈরির সুযোগ পান। পাশাপাশি রয়েছে আত্মবিশ্বাসের অভাব বা ইমপোস্টার সিনড্রোম কাটিয়ে ওঠার লড়াই। তবে গল্পের কেন্দ্রে থাকবে মা-মেয়ে এবং তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা অন্য মানুষদের সম্পর্ক।

উপন্যাসটির গল্পের কেন্দ্রে রায়া চ্যাটার্জি। নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে। এই একটি পরিচয়ই রায়ার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। শুরু হয় নতুন পেশাজীবন, জন্মশহর লন্ডনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে সামনে আসতে থাকে অতীতে ফেলে আসা নানা গোপন অধ্যায়।

সিরিজটির প্রযোজনায় থাকা পেসসেটার প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন জেসিকা রোডস। সম্প্রতি পিককের গোয়েন্দা-থ্রিলার সিরিজ ‘পোনিস’ প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চার্লি ব্রুকারের জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক মিরর’ এবং আসন্ন কমেডি সিরিজ ‘কাঙ্ক অন সিনেমা’র সঙ্গেও যুক্ত রয়েছে তারা। অন্যদিকে কুডোস যুক্তরাজ্যের অন্যতম পরিচিত টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘হাউস অব গিনেস’, ‘এসএএস: রোগ হিরোস’ ও ‘গ্রান্টচেস্টার’-এর মতো সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ।"

1. [বিশ্ব সাহিত্য ও সংস্কৃতি] ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের সাহিত্য ও জীবনকে উপজীব্য করে 'দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ' বা সমকালীন উপন্যাস রচনা করেছেন কোন বিশিষ্ট লেখক?