জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

তাইওয়ানের ডাকটিকিটে গল্প

একদিন পাহাড়ের কাছে জমিতে চাষ করছিল শুন। হঠাৎ কোথা থেকে একদল হাতি এসে হাজির! অবাক কাণ্ড! হাতিগুলো তাকে জমি চাষে সাহায্য করতে লাগল।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩১ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: তাইওয়ানের ডাকটিকিটে গল্প— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: চীনের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিকে আলাদা করেছে তাইওয়ান প্রণালি।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
তাইওয়ানের সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
তাইওয়ানের ডাকটিকিটে গল্প একসময় নাম ছিল ফরমোসা, এখন তাইওয়ান
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (জাতীয় পরিক্রমা)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
তাইওয়ানের ডাকটিকিটে গল্প
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: জাতীয় পরিক্রমা

একসময় নাম ছিল ফরমোসা, এখন তাইওয়ান। চীনের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিকে আলাদা করেছে তাইওয়ান প্রণালি। তবে সমুদ্রের জল দুই ভূখণ্ডকে আলাদা করলেও তাদের সাংস্কৃতিক বন্ধন আজও অটুট। তাইওয়ানের মানুষের মুখে মুখে এখনো ফেরে প্রাচীন চীনের নানা লোকগল্প। এসব গল্পের অনেকগুলোতেই আছে দার্শনিক কনফুসিয়াসের নৈতিক আদর্শের ছোঁয়া। বিশেষ করে মা–বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও দায়িত্বের গল্পগুলো সেখানে বেশ জনপ্রিয়। এমনই কিছু গল্প নিয়ে ১৯৭০ সালে ডাকটিকিট প্রকাশ করতে শুরু করে তাইওয়ান। ১৯৭১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় পর্ব। সেই ডাকটিকিটে জায়গা পাওয়া চারটি গল্প শোনাচ্ছেন নিজাম বিশ্বাস।

অনেক দিন আগের কথা। শুন নামে এক কিশোর ছিল। মা–বাবাকে সে খুব ভালোবাসত। কিন্তু তার বাবা ছিলেন ভীষণ একগুঁয়ে। সৎমা ছিলেন চরম রাগী। আর ছোট ভাইটিও কম দুষ্টু ছিল না!

তবু কারও ওপর রাগ করত না শুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করত। মন দিয়ে নিজের কাজ করত।

একদিন পাহাড়ের কাছে জমিতে চাষ করছিল শুন। হঠাৎ কোথা থেকে একদল হাতি এসে হাজির! অবাক কাণ্ড! হাতিগুলো তাকে জমি চাষে সাহায্য করতে লাগল। শুধু তা-ই নয়, আকাশ থেকে নেমে এল পাখির পাল। তারা ঠোঁট দিয়ে জমির আগাছা তুলে ফেলতে লাগল।

এ দৃশ্য দেখে তো লোকজন অবাক! ‘দেখো, দেখো! শুন কত ভালো মানুষ! মা–বাবাকে এত ভালোবাসে বলেই বনের পশুপাখিরাও তাকে ভালোবাসে!’

এমন আশ্চর্য ঘটনার খবর একসময় পৌঁছে গেল রাজা ইয়াওয়ের কানে।

শুনের কাজে সাহায্য করতে রাজা নিজের ৯ ছেলেকে পাঠালেন। শুনের সঙ্গে নিজের মেয়ের বিয়েও দিলেন।

এরপর রাজা ভাবলেন, এত ভালো মনের মানুষই তো রাজা হওয়ার যোগ্য! শুনকে তাই একদিন নিজের সিংহাসনেও বসালেন তিনি।

অনেক দিন আগে ছাই নামে এক ছেলে ছিল। ছোটবেলায়ই তার বাবা মারা যান। তার পর থেকে মাকে নিয়েই তার সংসার। মায়ের যত্নআত্তিতে কোনো ত্রুটি সে রাখত না।

সে সময় দেশে যুদ্ধ চলছিল। মাঠে ফসলও ভালো হয়নি। চারদিকে খাবারের অভাব।

কী আর করা! ছাই বনে গিয়ে তুঁত ফল কুড়িয়ে আনত। তারপর ফলগুলো আলাদা করে দুটি পাত্রে রাখত। একটিতে কালো পাকা ফল, অন্যটিতে লাল কাঁচা ফল।

একদিন পথের ধারে বসে ফল বাছাই করছিল ছাই। এমন সময় সেখানে হাজির হলো একদল ডাকাত।

এক ডাকাত জিজ্ঞেস করল, ‘এই ছেলে, ফলগুলো আলাদা করছ কেন?’

ছাই বলল, ‘কালো পাকা ফলগুলো মায়ের জন্য রাখছি। আর লাল কাঁচা ফলগুলো আমি খাব।’

উত্তর শুনে ডাকাতেরা অবাক! নিজে কাঁচা ফল খেয়ে মায়ের জন্য পাকা ফল রেখে দিচ্ছে!

ছাইয়ের মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে ডাকাতদের মন গলে গেল। তারা তাকে তিন মণ চাল আর গরুর একটি পা উপহার দিল।

সেই উপহার নিয়ে খুশিমনে বাড়িতে ফিরল ছাই।

মাকে খুব ভালোবাসত জেং শেন। মন দিয়ে মায়ের যত্নও করত।

একদিন কাঠ কুড়াতে পাহাড়ে গেছে শেন, এমন সময় বাড়িতে এক অতিথি এসে হাজির। কিন্তু অতিথিকে আপ্যায়ন করার মতো ঘরে তেমন কিছুই নেই। মা পড়লেন বিপদে। মনে মনে ভাবলেন, ‘আহা, শেন যদি এখন বাড়িতে ফিরত!’

ছেলের কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে নিজের আঙুলেই কামড় বসালেন মা। এত জোরে কামড়ালেন যে রক্ত বের হওয়ার উপক্রম!

ঠিক সেই মুহূর্তে পাহাড়ে থাকা শেনের বুকে হঠাৎ ব্যথা হলো। শেন বুঝল, বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে!

আর দেরি না করে কাঠের বোঝা কাঁধে তুলে দ্রুত সে বাড়ির পথ ধরল।

বাড়িতে ফিরেই মায়ের সামনে হাঁটু গেড়ে বসে শেন জিজ্ঞেস করল, ‘মা, কী হয়েছে?’

প্রচলিত আছে, যখনই শেনকে মনে করতেন মা, দূরে থেকেও সে তা টের পেত। এমনই ছিল মা–ছেলের মনের টান!

অনেক দিন আগে মেং ঝং নামে এক ছেলে ছিল। ছোটবেলায় তার বাবা মারা যায়। অসুস্থ মাকে নিয়েই ছিল তার সংসার।

একবার শীতের দিনে মা বললেন, ‘বাবা, বাঁশের কুঁড়ি দিয়ে বানানো স্যুপ খেতে খুব ইচ্ছে করছে।’

মায়ের ইচ্ছা শুনে বনে ছুটল ঝং। কিন্তু হায়! শীতকালে বাঁশের কুঁড়ি পাওয়া কি এত সহজ! এদিক খুঁজল, ওদিক খুঁজল। সারা বন ঘুরেও সে একটি কুঁড়ি পেল না।

মন খারাপ করে একটি বাঁশ জড়িয়ে ধরে কাঁদতে লাগল ঝং। কাঁদতে কাঁদতে মাটিতে পড়ল তার চোখের জল। আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা! মাটি ফুঁড়ে একের পর এক বেরিয়ে এল বাঁশের কচি কুঁড়ি! ঝং তো আনন্দে আত্মহারা! তাড়াতাড়ি কুঁড়িগুলো তুলে নিয়ে ছুটল বাড়ির দিকে।

তারপর মায়ের জন্য রান্না করল মজাদার স্যুপ। সেই স্যুপ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন মা।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" একসময় নাম ছিল ফরমোসা, এখন তাইওয়ান।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "তাইওয়ানের ডাকটিকিটে গল্প" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?