প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
খেলাধুলালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন লিকা পোদ্দার।

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ফলে শিরোপার ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয় শেষ গেমের।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
আন্তর্জাতিক পরিক্রমা ও সাম্প্রতিক ক্রীড়া পুরস্কার
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: খেলাধুলা

‎বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। সেই সংসারে অভাব নিত্যসঙ্গী। এমন পরিবার থেকে উঠে এসে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা জিতেছেন বাগেরহাটের মেয়ে লিকা পোদ্দার। জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জয়ের পর বাগেরহাটের মোংলায় থাকা মাকে ভিডিও কল করেছিলেন ২৪ বছর বয়সী এই শাটলার। মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মায়ের মনেও তখন আনন্দের ঢেউ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে সেই মুহূর্ত হয়ে ওঠে মা-মেয়ের চোখের জলে ভেজা।

‎লিকার হাতে তখন জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা। কিন্তু এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সংগ্রাম, মায়ের স্বপ্ন আর নিজের জায়গা তৈরি করার দীর্ঘ লড়াইও। ম্যাচের পর প্রথম আলোকে লিকা বলেন, ‘মা–বাবার কষ্টটা আমি বুঝি। তাই অনেক কষ্ট সহ্য করেও খেলাটা চালিয়ে যাচ্ছি। আমি জিতলে যদি তাঁরা (বাবা–মা) খুশি হন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’

পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা।

তিন গেমের লড়াইয়ে উর্মিকে ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েন্টে হারিয়ে ক্যারিয়ারের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জেতেন তিনি, যা লিকার কাছে একটু বেশিই বিশেষ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিকা বলেন, ‘প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হব, ভাবিনি। এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগছে।’

সামনে নতুন চ্যালেঞ্জ। জাতীয় পর্যায়ে নিজের সাফল্য ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও ভালো করতে চান লিকা। দেশের হয়ে ভালো ফল করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার স্বপ্ন দেখছেন এই নতুন চ্যাম্পিয়ন, ‘এই শিরোপা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। সামনে আরও পরিশ্রম করতে চাই। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে চাই।’

ফাইনালটা মোটেও সহজ ছিল না। প্রথম গেমে ২২-২০ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিলেন লিকা। কিন্তু দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান উর্মি। ১১-২১ পয়েন্টে সেই গেম হেরে সমতায় ফিরতে হয় লিকাকে। ফলে শিরোপার ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয় শেষ গেমের।

‎সেই গেমেই নিজের স্নায়ুর পরীক্ষা দিয়েছেন লিকা। অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ২১-১৮ পয়েন্টে জিতে নেন গেম, সঙ্গে শিরোপাও।

‎তবে লিকার এই আনন্দের বিপরীতে ছিল উর্মির হতাশা। ২০২২ ও ২০২৩ সালের নারী এককের চ্যাম্পিয়ন এবারও শিরোপার লড়াইয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ম্যাচ শেষে নিজের চেষ্টা ও হতাশার কথা জানিয়ে উর্মি বলেন, ‘আমি আমার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়েছি। আমি বলব, এটা আমার জন্য দুর্ভাগ্য। ম্যাচটা জিততে পারিনি।’

এ দিকে পুরুষ এককের ফাইনালিস্ট সিবগাত উল্লাহ চোটের কারণে খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে শিরোপা জিতেছেন রাজিন আহমেদ।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

PRO • FREE IN NOV1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ‎বাবা নদীতে মাছ ধরে সংসার চালান।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?