বিজ্ঞান ও প্রযুক্তিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন চীনা তরুণীর মা-বাবা।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: তাঁদের অভিযোগ, চ্যাটজিপিটি শুধু ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনা করে দিয়েই ক্ষান্ত হয়নি, চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখতেও বলেছিল।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের সমসাময়িক আবিষ্কার বিষয়ক অংশে ধারণাটি অত্যন্ত সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
রোগ ও জীবাণুবাহক কীটকর্তৃপক্ষ ও মূল পক্ষ
ডেঙ্গু ভাইরাস (ফ্ল্যাভিভাইরাস) ও এডিস ইজিপ্টাই (Aedes aegypti) মশা
স্বচ্ছ জমে থাকা পানিতে প্রজননকারী ভেক্টর-বাহিত সংক্রামক ব্যাধি
সর্বশেষ স্বাস্থ্য পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
মৃত্যু ৪০০ ছাড়াল (গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, ১,৯৮২ জন হাসপাতালে ভর্তি)
স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) মহামারি নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত উপাত্ত
প্রশাসনিক পদক্ষেপ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষআইনি ভিত্তি ও পটভূমি
স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (কীটনাশক প্রয়োগ ও মশক নিধন)
নগর জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা (IVM)
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস সাধারণ বিজ্ঞান ও ভূগোল: পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গু মহামারি
লিখিত রচনায় 'জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে ডেঙ্গু সংকট' বিষয়ে উচ্চ-ফলনশীল ডেটা
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়েছিলেন ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ান। যুক্তরাষ্ট্রে অ্যামাজনের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত এই চীনা তরুণীর মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, চ্যাটজিপিটি শুধু ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনা করে দিয়েই ক্ষান্ত হয়নি, চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখতেও বলেছিল। চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির ওপর কঠোর বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন তাঁরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাওয়েন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খিঁচুনি নিয়ন্ত্রণে তিনি ল্যামোট্রিজিন নামের একটি ওষুধ সেবন করতেন। এটি ব্যবহারের ফলে তার খিঁচুনির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে গত জানুয়ারিতে তিনি চ্যাটজিপিটির কাছে ওষুধের দৈনিক মাত্রা কমানোর বিষয়ে জানতে চান। তাঁর আশঙ্কা ছিল, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলার দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চাকরির সাক্ষাৎকারে ভালো করার সম্ভাবনাও কমে যেতে পারে।

বাওয়েনের অনুরোধে চ্যাটজিপিটি কয়েক সপ্তাহের মধ্যে ওষুধের মাত্রা কমিয়ে শূন্যে নামিয়ে আনার একটি সময়সূচি তৈরি করে দেয়। পাশাপাশি ওষুধের কার্যকর মাত্রা শরীরে রয়েছে কি না, তা জানতে রক্ত পরীক্ষা না করানোর সিদ্ধান্তেও তাঁকে সমর্থন দিয়েছিল চ্যাটজিপিটি।

বাওয়েনের স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিকোলাস পুলুস জানান, বাওয়েনের চিকিৎসার ইতিহাস বিবেচনায় তিনি কখনোই ওষুধ বন্ধ করার পরামর্শ দিতেন না। তিনি বলেন, ‘না, এটি কোনোভাবেই যুক্তিসংগত নয়। কোনো রোগীর ক্ষেত্রে ওষুধ কার্যকর হলে তা বন্ধ করার পরামর্শ দেওয়া আমার জন্য চিকিৎসায় অবহেলার শামিল হতো।’

ওষুধের মাত্রা কমানোর পর বাওয়েন বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কথা চ্যাটজিপিটিকে জানান। এসব সমস্যার মধ্যে ছিল বিভ্রান্তি, স্মৃতির অসংলগ্নতা এবং শরীরে অস্বাভাবিক অনুভূতি। কিন্তু সম্ভাব্য বিপদের লক্ষণ হিসেবে এসব উপসর্গ বিবেচনা না করে চ্যাটজিপিটি তাঁকে আশ্বস্ত করে জানায়, ওষুধের পরিবর্তনের সঙ্গে মস্তিষ্কের মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার কারণে এমন সমস্যা হতে পারে।

মৃত্যুর দুই দিন আগে, গত ১১ ফেব্রুয়ারি চ্যাটজিপিটিকে পাঠানো শেষ বার্তায় মাথাব্যথার কারণ জানতে চান বাওয়েন। জবাবে চ্যাটজিপিটি ব্যথাটিকে ‘বিপজ্জনক নয়’ বলে উল্লেখ করে। পাশাপাশি এটিকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ বলেও আশ্বস্ত করেছিল।

বাওয়েনের মা-বাবার দাবি, প্রেসক্রিপশনের ওষুধের মাত্রা পরিবর্তন বা ওষুধ বন্ধের বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। বিশেষ করে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নিতে ব্যবহারকারীদের উৎসাহিত করতে পারে, এমন পরামর্শ পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। তাঁদের মতে, চিকিৎসাসংক্রান্ত বিষয়ে চ্যাটবটটির ওপর কঠোর বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতো।

বাওয়েনের মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনায় ব্যবহৃত চ্যাটজিপিটির সংস্করণটি পুরোনো। নতুন মডেলগুলো জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে, এমন পরিস্থিতি আগের তুলনায় ভালোভাবে শনাক্ত করতে সক্ষম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়েছিলেন ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ান।"

1. [বিজ্ঞান ও প্রযুক্তি ও সমকালীন পরিক্রমা] "চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?