অর্থনীতি ও বাণিজ্যলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে

এই প্রতিবেদনে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে পোশাকশিল্পের মজুরি, মূল্যবৃদ্ধি, ব্যয় এবং নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিত তুলে ধরা হয়েছে।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•২ নভে, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে। এর মূল চিত্র হলো— ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: দিনভর বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অংশে প্রশ্ন ও ফোকাস রাইটিংয়ের জন্য এই তথ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
বছরে সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
আজ সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন তাঁরা
সমসাময়িক ঘটনাপ্রবাহ ও নীতিগত সিদ্ধান্তের তথ্য
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
বিদ্যমান জাতীয় আইনি কাঠামো ও প্রশাসনিক বিধিমালা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি ও রচনায় কোটেশনযোগ্য ডেটা
বাংলাদেশ বিষয়াবলি ও ইংরেজি essay রচনায় তথ্যভিত্তিক বিশ্লেষণ
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: অর্থনীতি ও বাণিজ্য

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। আজ সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ওদিকে বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকা, পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের বাধা দিলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে গতকাল ১ নভেম্বর, রোববার কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর বাজার, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। দিনভর উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। দিনভর বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে গত ২০ বছরের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করেছে প্রথম আলো। সে জন্য প্রথমে মজুরি বৃদ্ধির বিষয়টা একনজরে দেখে নেওয়া যাক।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। এরপর ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়। এরপর ২০১০, ২০১৩, ২০১৮ এবং সর্বশেষ তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে।

সে সময় শ্রমিকেরা দাবি করেছিলেন ২০ হাজার ৩৯৩ টাকা। ওই বছরের ১ ডিসেম্বর মজুরি কাঠামো কার্যকর করার আইনি বাধ্যবাধকতা ছিল। মজুরি বোর্ড তখন ছয়টি সভা করে ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির সুপারিশ করেছিল। এরপর ডিসেম্বরে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। এই পুরো বিষয়টি দেখা যাচ্ছে এ ছবিতে।

পাশাপাশি পাল্লা দিয়ে গত ৩ বছরে দ্রব্যমূল্য বেড়েছে বাজারে। তাহলে প্রশ্ন আসে, ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকা এখন কত টাকার সমান? ৯ হাজার ৬৮৭ টাকা। এই টাকায় কি একটি পরিবার চলতে পারে? অর্থাৎ একটি পরিবারের মাসিক খরচ কত? সেটা দেখা যাচ্ছে এ ছবিতে।

ছবিতে বিভিন্ন এলাকাভেদে একটি পরিবারের মাসিক খরচের একটা হিসাব পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালে ৩ হাজার পরিবারের ওপর একটি জরিপ চালিয়েছিল। সেই সূত্রে প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, গ্রামাঞ্চলের একটি পরিবারের মাসিক খরচ ৩২ হাজার ৫৩২ টাকা। শহরাঞ্চলে সেটা ৩৭ হাজার ৩৪৪ টাকা। এতে দেখা যাচ্ছে, ১২ হাজার ৫০০ টাকায় গ্রামাঞ্চলে পারিবারিক খরচের মাত্র ৩৫ শতাংশ ব্যয় নির্বাহ করা যায়, শহরাঞ্চলে সেটা প্রায় ৩৮ শতাংশ।

তবে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে খানিকটা ভিন্নচিত্র। এই গবেষণায় দেখা গেছে, একটি পরিবারের গড় খরচ ২০ হাজার ৮২৬ টাকা। এই খরচগুলোর মধ্যে কোন খাতে গড়ে কত খরচ হয়, সেই চিত্র দেখা যাবে নিচের ছবিতে।

সেই সঙ্গে বাজারের সার্বিক চিত্র দেখা যাচ্ছে নিচের ছবিতে।

এ থেকে শ্রমিকদের এবং সার্বিকভাবে যেকোনো পরিবারের খরচের একটা ধারণা পাওয়া যায়।

২০২৩ সালে বোর্ড গঠন (এপ্রিল) থেকে মজুরি চূড়ান্ত (৭ নভেম্বর) হতে লেগেছিল প্রায় সাত মাস। সংশোধিত শ্রম আইন (নভেম্বর ২০২৫) অনুযায়ী এবার ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নতুন কাঠামো আসার কথা ছিল। অবশেষে গত ১ নভেম্বর, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের দিনে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।

এ প্রসঙ্গে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড গঠন করতে সরকারের বিলম্ব হয়েছে। সে জন্য শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নেমেছেন। এখন আমাদের চাওয়া, যত দ্রুত সম্ভব আলোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হোক।’

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা।"

1. [অর্থনীতি ও বাণিজ্য ও সমকালীন পরিক্রমা] "গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?