বিজ্ঞান ও প্রযুক্তিলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে

এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো তথ্য আদান-প্রদানের এমন একটি নিরাপত্তাপদ্ধতি, যেখানে প্রেরকের যন্ত্রেই বার্তাকে সংকেতবদ্ধ করা হয়।

প
প্রথম আলো•৩০ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে। এর মূল চিত্র হলো— ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ‘প্রযুক্তি এন্ড-টু-এন্ড এনক্রিপশন’।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: ফলে মাঝপথে তথ্য আদান-প্রদানের দায়িত্বে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিজ্ঞানের সমসাময়িক আবিষ্কার বিষয়ক অংশে ধারণাটি অত্যন্ত সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি

ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ‘প্রযুক্তি এন্ড-টু-এন্ড এনক্রিপশন’। এ প্রযুক্তির মাধ্যমে প্রেরকের যন্ত্র থেকে পাঠানো বার্তা সংকেতবদ্ধ অবস্থায় প্রাপকের যন্ত্রে পৌঁছায়। ফলে মাঝপথে তথ্য আদান-প্রদানের দায়িত্বে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না। হোয়াটসঅ্যাপের মতো বার্তা আদান-প্রদানের অ্যাপে ব্যবহারকারীদের কথোপকথনের গোপনীয়তা রক্ষায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো তথ্য আদান-প্রদানের এমন একটি নিরাপত্তাপদ্ধতি, যেখানে প্রেরকের যন্ত্রেই বার্তাকে সংকেতবদ্ধ করা হয়। এরপর ইন্টারনেট বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে বার্তাটি প্রাপকের যন্ত্রে পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় বার্তাটি সংকেতবদ্ধ থাকে। প্রাপকের যন্ত্রে পৌঁছানোর পর উপযুক্ত ডিক্রিপশন কি ব্যবহার করে বার্তাটিকে আবার পাঠযোগ্য করে তোলা হয়।

এনক্রিপশন প্রক্রিয়ায় ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির সাহায্যে পাঠযোগ্য তথ্যকে দুর্বোধ্য সংকেতে রূপান্তর করা হয়। তথ্যের এ সংকেতবদ্ধ রূপকে বলা হয় সাইফারটেক্সট। নির্দিষ্ট ডিক্রিপশন কি ছাড়া সাধারণত এ তথ্যের মূল বক্তব্য উদ্ধার করা সম্ভব হয় না। ফলে অননুমোদিত কেউ বার্তার নাগাল পেলেও সহজে সেটি পড়ে বুঝতে পারেন না।

এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিশেষত্ব হলো, বার্তা আদান-প্রদানের মধ্যবর্তী পর্যায়ে থাকা সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার বিষয়বস্তু পড়তে পারে না। যেমন হোয়াটসঅ্যাপে এ সুবিধা চালু থাকা ব্যক্তিগত কথোপকথনের বার্তা প্রেরকের যন্ত্র বা যন্ত্রেই এনক্রিপ্ট করা হয়। প্রাপকের যন্ত্রে পৌঁছানোর আগপর্যন্ত সেগুলো সংকেতবদ্ধ থাকে। ফলে হোয়াটসঅ্যাপের মতো সেবাদাতা প্রতিষ্ঠানও সাধারণত বার্তার মূল বিষয়বস্তু দেখতে পারে না।

তবে সব ধরনের এনক্রিপশন একইভাবে কাজ করে না। যেমন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) প্রটোকল ব্যবহারকারী ও সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সেটিকে সুরক্ষিত রাখে। কিন্তু সার্ভারে পৌঁছানোর পর তথ্যটি সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে পাঠযোগ্য হতে পারে।

ব্যক্তিগত কথোপকথন, গুরুত্বপূর্ণ নথি ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ প্রযুক্তি সব ধরনের নিরাপত্তাঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে না। প্রেরক বা প্রাপকের ডিভাইস হ্যাক হলে কিংবা তাতে ক্ষতিকর সফটওয়্যার থাকলে বার্তা অন্যের হাতে চলে যেতে পারে।

টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ‘প্রযুক্তি এন্ড-টু-এন্ড এনক্রিপশন’।"

1. [বিজ্ঞান ও প্রযুক্তি ও সমকালীন পরিক্রমা] "‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?