রাজনীতি ও সুশাসনলক্ষ্য: বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও সাম্প্রতিক ঘটনাবলি

এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের ...

প
প্রথম আলো•২৮ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়— সংশ্লিষ্ট খাতের নীতি ও সামগ্রিক পরিস্থিতির ওপর এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাই করার সুপারিশ করে।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
রাজনীতি ও সুশাসন বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম্পদ মন্ত্রণালয়
উৎস: প্রথম আলো • বিভাগ: রাজনীতি ও সুশাসন

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের তথ্য তুলে ধরা হয়।

পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাই করার সুপারিশ করে। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সুপারিশের কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মন্ত্রণালয়ের পদক্ষেপ–সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হয়। তাতে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কিছু পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা। একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা, এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা, এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা এবং এক কেজি খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা।

প্রতিবেদনে বলা হয়, এক দিনের বাচ্চা ও ডিমের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রণীত একটি কৌশলপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কৌশলপত্রের আলোকে বাজারে এক দিনের বাচ্চা ও ডিমের চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অংশীজন সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করবে। দুধ, মাংস ও ডিমের চাহিদা, উৎপাদন, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম বেশি। তবে এর ব্যাখ্যায় বৈঠকে বলা হয়, উৎপাদনকারী যথাযথ মূল্য পাচ্ছেন কি না, সেটাও দেখতে হবে। আর উৎপাদনকারীরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করেন না। কয়েক হাত বদল হয়ে ভোক্তাদের কাছে আসে। তখন কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, ডিম, দুধের দাম উৎপাদন খরচের তুলনায় বেশি কি না, সেটা যাচাই করে দেখার সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে অভয়াশ্রম, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা, বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার প্রতি বৈঠকে গুরুত্বারোপ করা হয়। সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মৎস্য আহরণ এবং রপ্তানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা। সভাপতির বিশেষ আমন্ত্রণে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।"

1. [রাজনীতি ও সুশাসন ও সমকালীন পরিক্রমা] "এক কেজি গরুর মাংস উৎপাদনে খরচ কত, জানাল প্রাণিসম..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?