প্রচ্ছদ/জাতীয় পরিক্রমা/বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি
জাতীয় পরিক্রমালক্ষ্য: বিসিএস প্রিলি ও লিখিত: অর্থনীতি, সুশাসন ও আন্তর্জাতিক পরিক্রমা

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন।

প
প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়)•৩১ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা। এর মূল চিত্র হলো— ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন।
  • পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব: শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, নির্বাচন ও সাংবিধানিক কাঠামো সংক্রান্ত সাধারণ জ্ঞান ও লিখিত পরীক্ষার জন্য তথ্যটি সহায়ক।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
আশুলিয়ায় সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজন
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার, সুশাসন ও নির্বাহী কর্তৃত্ব
সুনির্দিষ্ট উপাত্ত / মূল সিদ্ধান্তউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
জরিপ / গণনার উপাত্ত: ৫ জন সদস্য
লিখিত পরীক্ষার রচনা ও বিশ্লেষণে ব্যবহারের সুনির্দিষ্ট ডেটা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
বিদ্যমান জাতীয় আইনি কাঠামো ও প্রশাসনিক বিধিমালা
সরকারি নীতি কার্যকর ও জাতীয় বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও লিখিত (জাতীয় পরিক্রমা)
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণে উদ্ধৃতিযোগ্য তথ্য
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা
উৎস: প্রথম আলো (শীর্ষ সংবাদ ও জাতীয়) • বিভাগ: জাতীয় পরিক্রমা

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন। এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নামেন। শ্রমিকদের একটি অংশ বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তাঁদের ৪-৫ জন সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

বেলা সোয়া একটার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সকালে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্পাঞ্চল পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউএজ গ্রুপের কারখানার এক নারী শ্রমিক জানান, সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে কারখানায় কাজ বন্ধ ছিল। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে এসে তাঁদের কারখানা থেকে বের হতে বলেন এবং বিক্ষোভ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নিউএজ গ্রুপের কারখানার শ্রমিকেরা এ সময় কারখানা থেকে বের হয়ে যান।

শ্রমমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং ঘোষণা বাস্তবায়নে গড়িমসি করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা। এ ছাড়া ব্ল্যাকলিস্টিং বা কালোতালিকাভুক্তকরণ বন্ধ করা এবং হুটহাট চাকরিচ্যুত করা বন্ধ করার দাবিও জানাচ্ছেন তাঁরা।

খায়রুল মামুন বলেন, ‘গতকাল শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ে সভায় ডেকে ঘোষণা দেওয়া হয়েছে, রোববারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। সভার এই সিদ্ধান্ত বা বার্তাটি সাধারণ শ্রমিকদের কাছে সঠিকভাবে পৌঁছায়নি। শ্রমিকদের মধ্যে একধরনের বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাজ করছে। এ কারণে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের যৌক্তিক সব দাবি দ্রুত পূরণ করতে হবে, এটা আমাদেরও দাবি।’

নাম প্রকাশ না করার শর্তে কাঠগড়ার আমতলা এলাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘কাঠগড়া এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে। একটি কারখানার শ্রমিকেরা বের হয়ে আশপাশের কারখানার শ্রমিকদেরও বের হতে বলেন। শ্রমিকেরা বের না হলে কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ কারণে বাধ্য হয়েই আশপাশের কারখানা ছুটি ঘোষণা করে। পরিস্থিতি খারাপ হলে আমরাও শ্রমিকদের ছুটি দিয়ে দেব।’

বেলা আড়াইটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। নিশ্চিন্তপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের চোখের ওপরে আঘাত লেগেছে।

দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানার সামনে থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোমিনুল ইসলাম বলেন, বেলা একটার কিছু সময় পর নাসা গ্রুপের কারখানার সামনে থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) বিষয়টি জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে এসে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।"

1. [জাতীয় পরিক্রমা ও সমকালীন পরিক্রমা] "আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধা..." প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?