প্রচ্ছদ/খেলাধুলা/আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন
খেলাধুলালক্ষ্য: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন, বৈশ্বিক পুরস্কার ও সাধারণ জ্ঞান

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কি...

প
প্রথম আলো•২৯ অক্টো, ২০২৬•বিস্তারিত প্রতিবেদন
৩ মিনিট পাঠ

শিক্ষণীয় মূল বিষয়বস্তু (Exam Key Takeaways)

  • মূল সারসংক্ষেপ: আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার। এর মূল চিত্র হলো— এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য।
  • প্রেক্ষাপট ও কার্যকারণ: আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু।
  • সাধারণ জ্ঞান আপডেট: জাতীয় ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রেকর্ড, চ্যাম্পিয়নশিপ ও টুর্নামেন্ট ফলাফলের সমসাময়িক সাধারণ জ্ঞান আপডেট।

বিসিএস ও ভর্তি পরীক্ষা তথ্য ছক (Exam Fact Sheet)

হাই-ইল্ড ডেটা

প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক ও লিখিত রচনায় কোটেশনযোগ্য সুনির্দিষ্ট পরিসংখ্যান

ক্ষেত্র / সূচকসুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানপরীক্ষার প্রাসঙ্গিকতা
নিয়ন্ত্রণকারী সংস্থা / প্রধান পক্ষকর্তৃপক্ষ ও মূল পক্ষ
জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ
সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক এখতিয়ার ও সুশাসন
সুনির্দিষ্ট উপাত্ত / পরিসংখ্যানউপাত্ত ও প্রধান সিদ্ধান্ত
খেলাধুলা বিষয়ক কাঠামোগত তথ্য ও সিদ্ধান্ত
সাধারণ জ্ঞান ও সমকালীন পর্যালোচনা
কার্যকর সময়কাল / আইনি ভিত্তিআইনি ভিত্তি ও পটভূমি
চলতি অর্থবছর ও সমসাময়িক পরিক্রমা
সরকারি নীতি কার্যকর ও বাস্তবায়ন সময়রেখা
বিসিএস ও ভর্তি পরীক্ষার সিলেবাস কোণবিসিএস ও ভর্তি পরীক্ষা কোণ
বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার খাতায় উচ্চ নম্বর নিশ্চিতকরণ প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতিতে যেভাবে ব্যবহার করবেন: বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে কিংবা ইংরেজি রচনায় (Essay) এই সুনির্দিষ্ট উপাত্ত, প্রতিষ্ঠান ও সাল ভূমিকা বা উপসংহারে উদ্ধৃতি (Quotation) হিসেবে জুড়ে দিলে খাতায় উচ্চ নম্বর প্রাপ্তি নিশ্চিত হয়।
খবরাখবর বিশেষ একাডেমিক ফ্যাক্টশিট ও পরীক্ষা প্রস্তুতি সংকলন
সংবাদপত্রের বিস্তারিত প্রতিবেদন দেখুন
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
উৎস: প্রথম আলো • বিভাগ: খেলাধুলা

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু। একটুকরা কাপড়ে সেলাই করা একটা সংখ্যা, অথচ তার ভার পাহাড়সমান!

গত আগস্টে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই তাই আর্জেন্টিনার ফুটবলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?

বেশির ভাগ বিশেষজ্ঞের চোখে উত্তরটা নিকো পাজ। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো অন্য একজনকে বেছে নিয়েছেন। তাঁর পছন্দ হুলিয়ান আলভারেজ।

মজার ব্যাপার, রোমেরো যাঁকে ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন, সেই আলভারেজই নাকি জার্সিটা পরতে চান না! আর্জেন্টিনার দুই সাংবাদিক ভাই এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর পরা উচিত। তাকে এটা আমি এরই মধ্যে বলেছি। কিন্তু সে বর্তমান নম্বর নিয়েই চালিয়ে যেতে চায়।’

আলভারেজ এখন আর্জেন্টিনার ৯ নম্বর জার্সি পরেন। আর আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যে ১০ নম্বর সাধারণত প্লেমেকারদের, যাঁরা নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করান। আক্রমণের সুতাটা থাকে যাঁদের হাতে। আলভারেজ সেখানে মূলত গোলশিকারি। তবে শুধু গোল করাই নয়, বড় ম্যাচে জ্বলে ওঠারও অভ্যাস আছে তাঁর। আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিতে এরই মধ্যে ১৬ গোল করেছেন। সর্বশেষ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১১২ মিনিটে জয়সূচক গোল করে ম্যাচসেরাও হয়েছিলেন।

কিন্তু আলভারেজকে কেন মেসির উত্তরসূরি হিসেবে দেখতে চান রোমেরো? আর্জেন্টিনার অধিনায়কের ব্যাখ্যা, ‘ওর মধ্যে সেই বিনয়, পারিবারিক মনোভাব ও ভালো মানুষ হওয়ার সব গুণ স্পষ্ট। যোগ্যতা ওর পুরাই আছে। আমার মনে হয়, জাতীয় দলে এমন বহু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে আমাদের।’

আলভারেজের ১০ নম্বর জার্সিতে অনাগ্রহের পেছনে কি নিকো পাজের উত্থানের কোনো ভূমিকা আছে? হতেও পারে, না–ও পারে। তবে ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে উপেক্ষা করা কঠিন।

ইতালিয়ান সিরি আতে মঙ্গলবার রাতে তোরিনোর বিপক্ষে ২৪ মিনিটে পিছিয়ে পড়েছিল কোমো। সেই ম্যাচে একটি গোল করে এবং আরেকটি করিয়ে দলকে জিতিয়েছেন পাজ।

শুধু এই ম্যাচ কেন! ২০ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়েও দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন তরুণ। নিজে দুটি গোল করেছেন, আরেকটি করিয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাজের গোল ৫টি, অ্যাসিস্ট ৬টি। অন্যদিকে আলভারেজ ৯ ম্যাচে ২ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ২টি।

পরিসংখ্যানেও তাই পাজ কিছুটা এগিয়ে। তবে শুধু পরিসংখ্যান নয়, পাজের খেলার ধরনও মনে করিয়ে দেয় মেসিকে। দুজনই বাঁ পায়ের প্লেমেকার। প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজতে পুরো মাঠে ঘুরে বেড়ান পাজ। ফ্রি–কিক নেওয়ার ভঙ্গি, শটের ধরনেও কোথাও যেন মেসির ছায়া।

পাঠোত্তর প্রতিফলন ও সারসংক্ষেপ অনুশীলন (Active Recall)

প্রতিবেদনটি পড়া শেষ করার পর মূল ভাবটি নিজের ভাষায় ২-৩ বাক্যে লিখুন। এটি বিসিএস লিখিত ও ভর্তি পরীক্ষার ফোকাস রাইটিংয়ে আপনার নিজের ভাষায় উত্তর লেখার সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

সরাসরি আপনার স্টাডি হাবে সংরক্ষিত হবে
সংরক্ষণ করতে লগইন করুন

পঠন মূল্যায়ন ও কুইজ (Active Recall Comprehension)

প্রতিবেদনটি পড়ে আপনার বোধগম্যতা ও সাধারণ জ্ঞান যাচাই করুন

PRO • FREE IN NOV1টি প্রশ্ন
প্রতিবেদনের প্রাসঙ্গিক তথ্যসূত্র:অনুচ্ছেদ ১ • মূল প্রেক্ষাপট

" আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি।"

1. [খেলাধুলা ও সমকালীন পরিক্রমা] "আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার" প্রতিবেদনের আলোকে আলোচিত প্রধান প্রাতিষ্ঠানিক তথ্য, সিদ্ধান্ত বা প্রেক্ষাপট কোনটি?